somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রমজানের সামাজিক প্রস্তুতি

১১ ই মার্চ, ২০২৩ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সময় বাকী পনেরো দিনেরও কম। এই মার্চের ২২/২৩ তারিখ থেকে শুরু হবে পবিত্র রমজান মাস। অনেকে এর মধ্যেই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করে দিয়েছেন। বিশেষতঃ বাংলাদেশের ধর্মপ্রাণ ব্যবসায়ীরা বরাবরের মতই গলাকাটার প্রস্তুতি নিয়েছেন, অন্যদিকে গলা বাঁচাতে অপেক্ষাকৃত স্বচ্ছল লোকজন রমজানের প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী কিনে রাখছেন। আধ্যাত্মিক পূর্ণতা লাভে সহায়তার জন্য নানা ধরণের সভা-সেমিনার, আলোচনা-বক্তৃতা, ওয়াজ ইত্যাদি শুরু হয়েছে, আগ্রহীরাও সেগুলো থেকে উপকৃত হওয়ার জন্য অংশগ্রহণ করছেন বা ইচ্ছা করছেন। ব্যক্তিগত পর্যায়েও প্রস্তুতি চলছে – ইবাদতের পরিমাণ বাড়াচ্ছে। রমজানের আধ্যাত্মিক প্রস্তুতি গ্রহণের পাশাপাশি সামাজিক প্রস্তুতিও গ্রহণ করা যেতে পারে। কিছু আইডিয়া দিচ্ছি।

১। রোজাদারকে ইফতার করানো একটি উত্তম কাজ। কিভাবে বেশি মানুষকে ইফতার করানো যায় সেই উপায় খুঁজে নেয়া যেতে পারে। অনেক মসজিদে ইফতার আয়োজন করে, সেখানে অংশগ্রহণ করা যেতে পারে। যারা ব্যাচেলর বা মেসে থাকেন, তারা সেখানে বাকীদের ইফতার করানোর উদ্যোগ নিতে পারেন। একদিনের বড় আয়োজনের চেয়ে নিয়মিতভাবে ছোট আয়োজন করলে উপকার বেশি পাওয়া যাবে মনে হয়।

২। ইফতার করানো ছাড়াও খাদ্য সহায়তা দেয়া আরেকটি উত্তম কাজ। এ বছর খাবারের দাম যেহেতু বাড়তি, তাই এটাও খুব ফলপ্রসূ হতে পারে৷ সামর্থ্য অনুযায়ী ইফতার বা অন্যান্য খাবারের একটা প্যাকেজ চিন্তা করে নিন, তারপর আত্মীয় স্বজন, পাড়া-প্রতিবেশীদের মধ্যে যারা অপেক্ষাকৃত দরিদ্র, তাদেরকে উপহার হিসেবে দিন। এই দুর্মূল্যের বাজারে উপহার হিসেবে খাদ্যসামগ্রী পেলে নিশ্চয়ই খুশি হবেন তারা।

৩। আমাদের বন্ধু ও আত্মীয়দের মধ্যে কিছু মানুষ থাকে যারা আধ্যাত্মিকভাবে অনগ্রসর। হয়তো নিয়মিত নামাজ পড়ে না অথবা পড়লেও অন্য দিকে ঘাটতি আছে। রমজানের আগে থেকেই তাদেরকে রমজানের প্রস্তুতি নেয়ার জন্য উৎসাহিত করা, প্রয়োজনীয় সহযোগিতা করা ও খোঁজ খবর নেয়া শুরু করা যেতে পারে। যে কোন কাজেই সঙ্গী থাকলে ভালো ফল পাওয়া যায়। আমরা যদি ভালো মুসলমান হবার ক্ষেত্রে তার সহযোগী হতে পারি, তাহলে হয়তো সেও নিয়মিত হবে।

৪। ইসলামের একটি আর্থিক ইবাদত হলো যাকাত। রমজান মাসেই সাধারণত সকলে যাকাত হিসাব ও আদায় করে থাকে। রমজান মাস আসার আগেই তাই যাকাত হিসাবায়ন এবং আদায়ের বিষয়ে প্রস্তুতি নেয়া যেতে পারে। যাদেরকে যাকাত দেয়া যেতে পারে তাদেরকে আগে থেকেই চিহ্নিত করা, যারা যাকাত দেয়ার মতো স্বছল তাদেরকেও উৎসাহিত করা গেলে সঠিকভাবে আদায় এবং ব্যবহার নিশ্চিত করা সম্ভব।

৫। এই আইডিয়াটা সবার জন্য সম্ভব হবে না হয়তো। যারা একটু বড় প্রতিষ্ঠানে চাকরি করেন এবং যেখানে কিছুদিন পরপর কর্মী ও তাদের আত্মীয় স্বজনের সহায়তার জন্য চাঁদা তুলতে হয়, তারা এই উদ্যোগটি নিতে পারেন। প্রতিষ্ঠানের সহায়তায় একটি তহবিল গঠন করে সেখানে প্রতিষ্ঠানের কর্মীদের স্বেচ্ছায় যাকাত, দান ইত্যাদি দেয়ার জন্য উৎসাহিত করা যায়। সহকর্মীদের বিপদ-আপদে এই তহবিল থেকে সহায়তা দেয়া গেলে বছরের অন্য সময়ও চাপ কমবে।

৬। এলাকায় যে হোটেল রেস্তোরাঁগুলো রয়েছে সেখানেও বোধহয় সামাজিক কিছু প্রস্তুতিমূলক কাজ করার সুযোগ রয়েছে। ইফতারের আয়োজনে যেন ভেজাল না দেয়া হয় এবং দিনের বেলা খাবারের হোটেল চালু রাখলেও সেটা যেন গোপনীয়তার সাথে পরিচালনা করা হয় সে ব্যাপারে উৎসাহিত করতে পারেন। আশা করা যায় আগে থেকেই অনুরোধ করলে তারা পালনের চেষ্টা করতে পারে।

৭। তুরস্কে একটা ভালো কাজ প্রচলিত রয়েছে বলে শুনেছি। সেখানে রুটির দোকানদাররা দোকানে আলাদা একটি পাত্র রাখেন। কেউ রুটি কিনতে এলে ইচ্ছেমাফিক রুটি কিনে সেই পাত্রে রেখে দেয়। অন্যদিকে দরিদ্র যে মানুষটি রুটি কিনতে পারছে না সে সেই পাত্র থেকে প্রয়োজনীয় রুটি সংগ্রহ করে নেয়। বাংলাদেশেও করোনার সময় কেউ কেউ এমনটা চালু করেছিল। আমরা কয়েকজন মিলে যদি বাজারের দোকানগুলোতে এরকম একটা পাত্র রাখার ব্যবস্থা করি এবং সাথে একটা নোটিশ টানিয়ে দেই, তাহলে কে জানে, হয়তো কিছু লোক সেই পাত্রে দান করতে আগ্রহী হবে আর কিছু লোক প্রয়োজনমাফিক নিয়েও যাবে। আল্লাহ ভালো জানেন।

সকলে মিলে এবং সকলের কল্যাণে যদি কিছু করা হয় তবে সেটাকেই সামাজিক কাজ হিসেবে ধরে নেয়া যায়। সে হিসেবে রমজানের প্রস্তুতির জন্য সামাজিক কাজ কি হতে পারে তা আপনিও ভেবে চিন্তে বের করে নিতে পারেন। আপনার বন্ধু এবং পরিবারের সাথে আলোচনা করে সমাজের লোকদের কল্যাণে কি করা যায় সেটা ঠিক করতে পারেন। তারপর আরও বন্ধুদের সাথে যোগাযোগ করে সেটা বাস্তবায়নের চেষ্টা করাটাও রমজানের একটা সামাজিক প্রস্তুতি হতে পারে। আমি কেবল কিছু আইডিয়া দিচ্ছি, আমি নিজে তার কিছু পালন করতে চেষ্টা করি, কিছু পালনের স্বপ্ন দেখি। আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য একটাই, যদি এই লিখা থেকে আপনারা কেউ উৎসাহিত হন এবং বাস্তবায়ন করতে সক্ষম হন, তাহলে সমাজের মানুষেরা উপকৃত তো হবেই, তার সওয়াব আমিও পাবো।

রাব্বুল আলামীন আমাদেরকে রমজানকে সঠিকভাবে পালনের সুযোগ করে দিন। আমীন।

ব্যক্তিগত ওয়েবসাইটে ধর্ম বিষয়ে আমার অন্যান্য চিন্তাসমূহ
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০২৩ রাত ১০:৩২
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×