somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোনালদিনহো ম্যাজিক

১৮ ই জুন, ২০১৪ রাত ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গোল তো অনেক ভাবেই করা যেতে পারে। ফ্রিকিক গোল করার একটা ভালো সুযোগ এনে দেয়। তবে সেখান থেকেও যেন বল জালে বাধতে চায়না। আর তাছাড়া গোলকিপার তো আছেই। কেউ কেউ আবার দানবের মতো। না, তাদের বিদ্রুপ করছিনা। তাদের দেহের আকার-আকৃতি দেখে যে কেউ এরকম মন্তব্য করতে পারে। সেরকম একজন গোলকিপার ছিল ইংল্যান্ডের ডেভিড সিম্যান। মাথার পিছনের পনি-টেইল আর বিশাল দেহ তার ট্রেডমার্ক। নিজের ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন ৯০ এর দশকে।

কি ভাবছেন? এবার তার জীবন নিয়ে লিখবো? ভুল করলেন। এই ডেভিড সিম্যান এর একটা মারাত্মক ভুল আর একটা বিশ্বকাপানো গোলের কথা লিখছি। এবার হয়তো কিছুটা আন্দাজ করতে পারছেন।

সময়টা ২০০২ বিশ্বকাপ। ইংল্যান্ড বনাম ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল। ম্যাচের অনেকটা সময়ই বল ইংল্যান্ডের দখলে। মাইকেল ওয়েন তো সবাইকে চমকে দিয়ে একটা গোলই করে ফেলল। তবে ব্রাজিল কি আর বসে থাকবে? রিভালদো গোল করে সমতায় আনলো স্কোরবোর্ড। দ্বিতীয়ার্ধ। মাঝমাঠের কিছুটা সামনে ফ্রিকিক পেল ব্রাজিল। কিক নিতে বলের সামনে এসে দাড়ালো এক তরুণ, নাম রোনালদো। নাহ! ভুল না। তার নাম রোনালদো-ই। তবে দ্যা ফেনোমেনন থেকে আলাদা করার জন্য নামটা পাল্টে করা হয়েছিলো রোনালদিনহো। রেফারি ডিফেন্সিভ ওয়াল ঠিক করে সাজিয়ে বাশি ফু দিলেন। কিক নিল রোনালদিনহো। ৪০ গজ দূর থেকে ফ্রিকিক ছিলো দেখে সিম্যান মনে করল বলটা ক্রস করবে রোনি। তাই একটু সামনেই দাড়ালো সিম্যান। তার আন্দাজে আশা দিয়ে প্রথমে বলটা বেঁকে ক্রসের ভঙ্গীতেই এগোচ্ছিলো। সাথে সাথেই আশা ভঙ্গ করে উড়ন্ত বলটার গতিপথ সোজা হয়ে মাটির সমান্তরালে এসে পড়লো। সিম্যান কি করবে বুঝলো না। এভাবে আসতে থাকলে নিশ্চিত বলটা ক্রসবারের উপর দিয়ে চলে যাবে। ঠিক তখনি আবার সিম্যানের চিন্তায় ধুলো দিয়ে বলের দিক নিম্নমুখী হয়ে গেল। সিম্যান পিছিয়ে গিয়ে শুধু হাতটা উচু করলো। ধরতে পারল না। খালি একটা শব্দ শুনলেন। বলটা ক্রসবারে লাগলো। সামনে দেখল রোনালদিনহো এক দৌড়ে মাঠের পিছনের দিকে ছুটছেন। আর কিছুই বোঝা বাকী থাকলো না। অসাধারণ একটা গোল দেখে ফেলেছে পৃথিবী। তবে ভুলটা যে সিম্যানেরই। সে যদি আরেকটু দ্রুত পিছিয়ে যেত আর বলটাকে থামানোর জন্য লাফ দিত তাহলেই তো কত সহযেই থামানো যায়। সেভটা হয়তো তেমন কৃতিত্বপূর্ণ বলে দেখা হতোনা, তবে গোলটা তো বাচানো যেত। এরপর হয়তো ইংল্যান্ড সেমি-ফাইনাল, ফাইনালে যেতে পারতো, হয়তো দ্বিতীয় বিশ্বকাপটাও পেয়ে যেত। তাছাড়া বিশালদেহ নিয়ে পুরো গোলপোস্টও তো কভার করা যায়। শুধু একটা লাফই হয়তো ইতিহাস পাল্টে দিতে পারতো। কিন্তু হায়!

"কপালের লেখন, যায়না খন্ডন"।

ঐ গোল সম্পর্কে সিম্যান বলেছেন, "I Just heard a noise. The ball clipping the bar. Actually you can't hear that kind of sound because of the crowd. They are always shouting. But when it's a free kick they go quiet. And they made the quietest arena to let me hear my worst sound."
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×