somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Rise Of The Tigers

১৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৭১ সালে যুদ্ধ দেখার সৌভাগ্য হয়নি। কিন্তু বইয়ের পাতা আর মানুষের মুখে শুনে যা জেনেছি তাতে কোন সন্দেহ নেই যে, বাঙালি নিজেই দেশকে স্বাধীন করতে পারতো। হয়তো আরো অনেক সময় লাগতো, হয়তো আরো অনেক মানুষ মারা যেত। তবে, একটা সময় আমাদের দেশীয় মানুষেরাই স্বাধীনতা অর্জন করতে পারতো। বাঙালি জাতি আকারে ছোট, মনে নরম, আবেগপূর্ণ বলে আমাদেরকে কখনোই ছোট করে দেখা উচিৎ নয়। আমাদের মানুষের মাথায় যে বুদ্ধি আছে, দুর্ভাগ্যবশত বর্তমানে কেউ এটার যথার্থ প্রয়োগ করছেনা। তবে '৭১ এ দেশকে বাঁচানোর তাগিদে এই বুদ্ধির প্রয়োগ চলছিল। তীক্ষ্ণ এই বুদ্ধির দ্বারাই মানুষ পাকিদের একটার পর একটা লাশ ফেলছিল। যুদ্ধের সময়কাল বাড়ার সাথে সাথে বাঙালি এই পরিকল্পনায় আরো অভ্যস্ত হয়ে পরে। এর কারণেই '৭১ এর মাঝামাঝি অবস্থায় দেশের অনেক অঞ্চলে দাপট ছিল বাঙালিদের। বছরের শেষের দিকে ভারতের ততকালীন প্রধান ইন্দিরা গান্ধী তার সহযোগীতার হাত প্রশস্ত করলে যৌথ কমান্ড গঠিত হয়। ভারতীয় সৈন্যরা আধুনিক ও দামী অস্ত্রের সাহায্যে পাকিদের কোনঠাসা করতে থাকে। আকাশযুদ্ধে ভারতীয়রা সফলভাবে আমাদেরকে সাহায্য করে। তাদের আগমনে আমাদের যুদ্ধ তড়ান্বিত হয়। তাছাড়া এক কোটি শরণার্থীদের জায়গা দিয়ে ভারত আমাদের সাহায্য করে। এটুকুর জন্য আমরা ভারতের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তবে এটুকু ছাড়া যে আমাদের দেশ স্বাধীন হতনা এরকম কথা কেউ কখনোই বলতে পারবেনা।

গতকাল পেপসি (ভারত) এর সাথে সৌজন্যে যে "মৌকা মৌকা" বিজ্ঞাপন তৈরী করা হয়েছে তা অজ্ঞ, মূর্খ, হিংসুক, অপদার্থ, পাগল, সম্মান সম্পর্কে ধারণাহীন, ব্যাক্কল, চাড়াল, অশালীন, গাঁজাখোর, অভদ্র ও বিকৃত মস্তিষ্কের অধিকারী মানুষের দ্বারা বানানো হয়েছে। সেখানে লেখা হয়েছে 1971, India Created Bangladesh.

যারা এই এড বানিয়েছ তাদের কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে। তোমরা কি শিক্ষিত? তোমাদের শ্রদ্ধেয় পিতা-মাতা তোমাদের কোন স্কুলে পাঠায়? নাকি সারা জীবনটা আস্তাবলে ঘোড়ার তলদেশে বসে কাটিয়েছ? ইতিহাস মানে কি বুঝ? নাকি তোমরা টাইম মেশিন দিয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ দেখতে গিয়েছিলে? সেখানে কি তোমরা পাকিদের মেরেছিলে? নাকি তোমাদের দেখে পাকিরা মৌকা মৌকা করতে করতে আত্মসমর্পণ করেছিল?

তোমাদের বলতে চাই, এত বেশি গর্ব করতে নাই। সাহায্য যা করেছিলে তার জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু আমাদের স্বাধীনতার পর ঐ এক সাহায্যের জেড় ধরে তোমরা আমাদের যা ক্ষতি করেছ তার প্রতিশোধ একত্রে নিলে মৌকা শব্দটা উচ্চারণ করার মত শক্তি থাকবেনা তোমাদের। ক্রিকেটে তোমাদের সাথে বিশ্বকাপে ২বার দেখা হয়েছে আমাদের। ভুলে যেওনা দুইবারের একবার কিন্তু আমরা জিতেছি। সেবার  তোমাদের ৩ ম্যাচ খেলেই বাড়িতে ফিরতে হয়েছিলো।

তোমাদের ব্যাটিং লাইনআপ ভালো হয়েছে তো কি? মাশরাফি ভাইকে চিনো? '০৭ কিন্তু তার বলেই তোমাদের অহংকারী শেহওয়াগের স্টাম্প তিন পল্টি খেয়ে পড়েছিল। রুবেল, তাসকিন দের পেস সামলাতে পারবে? মৌকা মৌকা করতে করতে কিন্তু আবার বাড়িতে ফিরতে হবে নাহলে। সাকিবকে তো জানোই। তোমাদের অশ্বিনকে যার মত হতে বল বারবার। জাদেজা যাকে ফলো করতে চেয়েও ধারেকাছে যেতে পারেনা। ভুলে যেওনা আমাদের ব্যাটসম্যানদেরকে। ওরা কিন্তু মৌকার সদ্ব্যবহার করতে জানে।

অহংকারী হয়োনা। অহংকার পতনের মূল। বাংলাদেশ যদি জিতে যায় তাহলে আমরা কি লিখবো? কয়েকটা বলবো?

2015, Bangladesh Kicked India?
2015, Bangladesh threw out 2 of the big three?
নাকি,
2015, Bangladesh paid their dept of 1971?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×