বিজয়ের মাসে চলছে সংগীতের ইজ্জতহানি!
১৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[গতরাতের অভিজ্ঞতা]
আজ এটিএন নিউজে একটা নতুন ধরনের চিড়িয়া দেখলাম। আর এখন দেখছি হায়দার হুসেন আর সায়ানকে। এটিএনেরটা আগে বলি। ডক্টর [কে দিয়েছে জানি না] উপাধির একজন লোক হাত-পা ছোড়াছুঁড়ি করে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেন। সেটা আবার নিউজেও দেখানো হলো। গত কয়েক বছর ধরে তিনি তার পত্নীকে দেশসেরা গায়িকা হিসেবে উপস্থাপন করার হাস্যকর সব কাণ্ড-কারখানা করে চলেছেন। আমরা সহ্যও করেছি। কিন্তু আজকেরটা কোনোভাবেই সহ্য হচ্ছে না। মজার ব্যাপার হচ্ছে, যে নিউজ প্রেজেন্টার গায়কের নামটা বলছেন তিনি নিজেই ঠোটের কোনায় ঝুলিয়ে কমেডি হাসি হাসছেন। হায়রে! চাকরি করলে কত কিছুই না করতে হয়! ডক্টর সাহেবের আর দোষ কি, বাথরুম সিঙ্গারকে দিয়ে যখন একের পর এক অ্যালবাম করাতে পারছেন তখন নিজেই বা কেন বাদ থাকবেন! গেয়ে ফেললেন প্রিয় মাতৃভুমিকে নিয়ে একখান গান!
আর একইদিন রাতে দেখলাম হায়দার হুসেন আর সায়ানের গান। তাদের গান শুনে ঈর্ষা হলো ভীষণ, ইস্ কেন যে ওদের মতো গায়ক হলাম না! তাহলে আমিও আমার মনের অব্যক্ত কথা এভাবে ফাস করে দিতে পারতাম।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপ্সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২

এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও...
...বাকিটুকু পড়ুন
মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??
দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ...
...বাকিটুকু পড়ুন
একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার...
...বাকিটুকু পড়ুন
অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল...
...বাকিটুকু পড়ুন
গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের...
...বাকিটুকু পড়ুন