তোমার অশরীরী উপস্থিতি নিয়ে আমি অনেক অশ্লীলতা করেছি;
শালীন হবার অনেক অশালীন প্রচেষ্টা শালীনতার অনুপস্থিতি অব্যাহত রেখেছে মাত্র।
রাতের আলোয় তোমার শরীরের জ্যোতির্ময়তা অবলোকন করেছি নিরন্তর;
কিন্তু আমার দৃষ্টি কখনও তোমার শরীরের আলো দেখেনি।
শুধু দেখেছে মনের মধ্যে একটি পবিত্র শরীর,
যে শরীরকে আমি অনেকবার খুঁজে পেয়েছি অশালীন স্পর্শে।
কিন্তু তাকে ধরা হয়েছে অনেকবার তবে একবারও দেখা হয়ে উঠেনি।
সে এক শৈশবের দিন আমি তখন আঁধারের ধারে দাঁড়িয়ে একা একা ঘুরছিলাম;
তোমার সেই শরীরের খোঁজে, স্পর্শ করব বলে।
তখন গোধূলি আলোর মহা-প্রাচীর আমার পথ আটকে দিল।
তোমার শরীরকে স্পর্শ করা হল না।

সেদিনের সেই গোধূলির মহা-প্রাচীর সেদিনও ছিল, আজও আছে।
এখনও তোমার শরীরকে স্পর্শ করে ভালবেসে ভালবাসাকে শালীন করতে পারিনি।
আজও মধ্য ত্রিশে দাঁড়িয়ে তোমার অশরীরী উপস্থিতিতে অশ্লীলতা করি;
আজও আমি অপেক্ষায় থাকি তোমার স্পর্শকে শালীন করব বলে।
আলমগীর কবির
03 আগস্ট 2015
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ১০:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


