আমার একটা পৃথিবী আছে,
পৃথিবীর মধ্যে সে এক গোপন পৃথিবী!
যেখানে আমার কোন প্রবেশাধিকার নেই,
যেখানে হাজারো মানুষ আসতে পারে,
সেখানে আমার যাওয়া নাকি মঞ্জুরিত নয়

আমার একটা পৃথিবী আছে সে এক অন্য পৃথিবী,
সেই পৃথিবীর বাতাসের বুকে মমতা আছে
আছে ভালবাসা।
সেই মমতার দু:খগুলো আমার, সুখগুলো অন্যকারও!
আমার একটা পৃথিবী আছে
সে এক পৃথিবীর বাইরের পৃথিবী
সেখানে একটি সমুদ্র আছে
সমুদ্রের বিষটুকু আমার
সফেন টুকু অন্যকারও!
আমার একটা পৃথিবী আছে
সে এক পৃথিবীর উপর আর এক পৃথিবী
সেখানে একসমূদ্র জোসনা আছে
জোছনার কলঙ্কটুকু আমার
আলোটুকু অন্য কারও।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



