somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুইসাইড নোট

১২ ই মার্চ, ২০১৭ রাত ৮:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুইসাইড হেলাফেলার জিনিস না। এর মধ্যেও প্রস্তুতির ব্যাপার আছে। তবে সমস্যা হচ্ছে, কখনো কখনো সুইসাইডের চেয়ে সুইসাইড নোট লিখাটা বেশি কঠিন।
.
আমি ব্যাক্তিগত ভাবে মনে করি, একটি সুন্দর সুইসাইড নোট কখনো কখনো সাহিত্যের উপন্যাসকেও ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখে। আর বাংগালিরা যে পরিমাণ আবেগী তাতে সুইসাইড নোট লিখে সাহিত্যে মরনোত্তর নোবেল পাওয়া অসম্ভব কিছু না। যদিও নোবেল কমিটি হয়ে গেছে পাড়া মহল্লার ফুটবল ক্রিকেট টূর্নামেন্ট কমিটির মতো, তবুও অন্তত চেস্টা করতে দোষ নাই।
সত্যি সত্যি মারা যাওয়ার পূর্বে লিখে যাওয়া কিছু সুইসাইড নোটের উদাহরণ নিচে দিলাম। যারা সামনে সুইসাইড করবে তাদের জন্য এই উপহার-----
.
প্রিয় পৃথিবী, আমি চলে যাচ্ছি, কারণ, আমি এখন বিরক্ত। আমার কাছে মনে হয় অনেক তো হলো, যথেস্ট পরিমাণ বেঁচে ছিলাম...

-জর্জ স্যান্ডার্স
.
হুম, এইদিনগুলোই ছিলো জীবনের সবচেয়ে সুখের দিন যাকে সবচেয়ে বেশি অবজ্ঞা করে এসেছি আমি...

-ডউগ কেনি
.
আমার ধারণা, আমি সরল মনেই মানুষকে খুব বেশি ভালবেসে ফেলি, এতটাই বেশি যে এই ভালবাসাগুলোই আমাকে সবচেয়ে বেশি কস্টের অনুভূতিগুলো দেয়।

-কার্ট কোবেইন
.
কখনো কখনো কিছুই ঠিক হয় না, খারাপ ব্যাপারগুলো বারে বারেই পুনরাবৃত্তি হতে থাকে...

-টনি হ্যানকক
.
আমি এখন ঘুমাতে যাবো। সাধারণত যে সময়টা ঘুমাই এটি তার চেয়ে দীর্ঘতর হতে পারে। এটাকে চিরস্থায়ীও বলতে পারেন...

-জার্জি কোসিনস্কি
.
এমনকি সূর্যও ঘুমিয়ে যায় প্রতি সন্ধ্যায়...

-আর্নেস্ট হেমিংওয়ে
.
জীবন আসলে কিছুই না,একটা ট্রেনের ভ্রমণ মাত্র। যখন তোমার স্টেশন এসে পড়বে তোমাকে নেমে পড়তে হবে।

-আলবার্ট হার্স্কম্যান
.
সুখ বোধহয় অন্য কারো বানানো প্রাইভেট ক্লাব, যেখানে আমি কখনোই প্রবেশ করতে পারিনি, যেখানে আমাকে কখনো যেতে দেয়া হয়নি।

-লিনিটা ম্যাকক্লেইন
.
মরে যাওয়া আসলে নতুন কোনো ঘটনা না, এর মধ্যে একটুও নতুনত্ব নেই, ঠিক যেমন নেই বেঁচে থাকায়।

-সার্জি এসেনিন
.
এবং আমি সেই দুনিয়াটারেই ছাড়তে যাচ্ছি, যেখানে মানুষেরা হৃদয় ভাঙ্গে নয়ত হৃদয়জয়ের নামে অধিকার ফলাতে আসে।

-নিকোলাস সেবাস্তিয়ান
.

যখন আমি মারা যাবো,
এপ্রিলের সে আলোকিত দিনে,
বৃষ্টি হয়ে ঝড়ে পড়বে তোমার মন খারাপের ভেজা চুল,
আমার দ্বিখন্ডিত মৃত হৃৎপিণ্ডের গভীর ক্ষত দাগে,
লোক দেখানো শোকের মূর্ছনায় হয়ত ঝুঁকে মুখ লুকাবে,
আমার তখন কিছু যায় আসবে না আর...

-সারা টিজডেল
.
আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়...

-জনৈক বাঙ্গালী
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৭ রাত ৮:১২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×