somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যুর গন্ধ..

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম। ট্র্যাজেডি ভিডিও। কোনো হিরো নাই। ভিডিও'তে দেখলাম এক লোক ফোনে কথা বলছেন। পুরো রুমে হাঁটতে হাঁটতে কথা বলছেন। রীতিমতো জীবন যন্ত্রণায় ব্যস্ত মানুষ। এই কথা বলার এক ফাঁকে মানুষটা হুট করে মাটিতে পড়ে গেলেন।
.
তিনি চাঁপাইনবাবগঞ্জ এর জেলা প্রশাসক সম্ভবত। ওই যে পড়লেন আর উঠতে পারেন নি। এত স্বল্প নোটিশে কেউ মারা যায় ভিডিওটা না দেখলে বুঝতে পারতাম না। সিসি ক্যামেরার রেকর্ড থেকে পরে এই ভিডিওটি ফেসবুকে কেউ একজন দিয়ে দিয়েছিলেন।
.
শিল্পকলা একাডেমিতে একবার একটা অদ্ভুত ঘটনা ঘটলো।
১৯৯৫ সালের ১২ই জানুয়ারিতে।
লোকসংগীতের গান এর আসর জমে উঠেছে। এক পর্যায়ে মঞ্চে উঠলেন লোকসঙ্গীতের বিখ্যাত এক শিল্পী ফিরোজ সাঁই।
গান ধরলেন, "এক সেকেন্ডের নাই ভরসা/ বন্ধ হইবে রঙ তামাশা/ চক্ষু মুদিলে;হায়রে দম ফুরাইলে..."।
দরদ ভরা কন্ঠে এই গান গাইতে গাইতে কয়েক সেকেন্ডের মধ্যে শিল্পী মঞ্চে লুটিয়ে পড়লেন। হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু নিশ্চিত হলো...
..
আর্মি স্টেডিয়ামে এমন আরেকটি ঘটনা ঘটেছে। বেশিদিন আগের কথা নয়। ২০১৪ সালেই।
বেঙ্গল ফাউন্ডেশন এর ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিব্যাল চলছে। সরাসরি সম্প্রচার হচ্ছে মাছরাঙ্গার পর্দায়। গভীর রাতের দিকে মঞ্চে বক্তব্য দিতে আসলেন চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী। অনেক কথাই বললেন। বক্তব্যের এক পর্যায়ে কি মনে করে বললেন, "আমার একটা কথা আছে..."।

কি কথা সেটা আর বলতে পারলেন না তিনি। মাথা ঘুরে মঞ্চে পড়ে গেলেন। হাসপাতালে নেয়া হলে ডক্টর তাকে মৃত ঘোষণা করেন...
.
"চলে যাচ্ছি দোস্ত,একদম নেটওয়ার্কের বাইরে..."।
সেইন্টমার্টিনে ঘুরতে যাওয়ার আগে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছেলে সাব্বিরের শেষ ফেসবুক স্ট্যাটাস ছিলো এটি। তারপর?
নীল সমুদ্রের অতল বিষাদের জলে হারিয়ে যায় সে। আর কখনো নেটওয়ার্কের মধ্যে ফিরে আসেনি।
.
গতবছর প্রধানমন্ত্রী বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল আকস্মিক ভাবেই রহস্যজনকভাবে মারা যান।
তার শেষ স্ট্যাটাস এর কিছু লাইন ছিলো এমন,
.
"মৃতদের কান্নার কোন শব্দ থাকে না,থাকতে নেই,
নেই কোন ভাষা, কবরের কোন ভাষা নেই।
হতভাগ্য সে মরে যায় অকস্মাৎ বুকে
নিয়ে স্মৃতি,তোমাদের উত্তপ্ত সৃষ্টিমুখর রাতে।"

.
এই মৃত্যুগুলোর ব্যাখ্যা কি? রহস্য খুউব ! একেকসময় খুউব জটিল লাগে, একসময় মনে হয় খুব স্বাভাবিক সব কিছু।
.
আচ্ছা, গত শীতে হাড় ঠকঠক করে কাপতো, উত্তরবংগের সেই বৃদ্ধ কি এই শীতে বেঁচে আছে? মসজিদের সামনের সারির কোনায় যে লোকটা চেয়ারে বসে নামাজ পড়েছিলো গতবছর এখন সে নেই। আজকের ইমার্জেন্সি বিভাগে কতজনের অবস্থা গুরুতর জানতে ইচ্ছে করে। তারা কি সবাই বাঁচবে? ঢাকা আরিচা হাইওয়েতে একটু পর সড়ক দূর্ঘটনায় যে মানুষটা মারা যাবে সে কি সকালে বউয়ের কাছে কোনো ওয়াদা করে এসেছিলো? আজিমপুর কবরস্থানে আজকে কয়টা লাশ মাটি চাপা দেয়া হয়েছে? এরা তো গতকালও মাটির উপরেই ছিলো! রাজপথের জ্যামে আটকে থাকা সব এম্বুলেন্স কি জীবিত মানুষ নিয়ে ফিরে?
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৭
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×