শীততাপ নিয়ন্ত্রিত ড্রয়িংরুমের দামী ভিক্টোরিয়া সোফাসেটে বসে দামী স্কচ ভর্তি বেলজিয়ান ক্রিস্টালের গ্লাস হাতে নিয়ে আইবিএর এমবিএ ডিগ্রীধারী চানক্য ব্যাংকার ভাই আমাকে বলে জয় শোন এতো আবেগ নিয়ে চলতে নেই আর ফেইসবুকে অতোসব লিখতে নেই আর তোদের গনজাগরন মঞ্চ নিয়া এত অবসেসড হওয়াটাই ভুল ছিলো কি দরকার ছিলো এতো মাতামাতি করার। আমরা কি তোকে কম ভালোবাসি!!!! তুই তো জানিস তোর বাবার ব্যাপারটা আমাদের পরিবারের জন্য বিশাল একাটা বিপর্যয়!!! হি হ্যাস নো ফিউচার ইন পলিটিক্স কিন্তু আমাদের এই লিগেসি মেইনটেইন করতে হবে তুই তো নরম শরম ছেলে সো পলিটিক্স ইস নট ইউর কাপ অফ টি মাই লিল ব্রাদার সো লিভ ইট টু আস !!!!!আই কেয়ার অ্যাবাউট ইউ আই উইল মেইক ইউর ড্রিম কাম ট্রু কামন ডোন্ট বি সো মেলানকলিক এনজয় দা ফ্রেঞ্চ ওয়াইন এট লিস্ট দ্যাট উইল গিভ ইউ মেন্টাল সলেইস!!!!!! লর্ড ক্লাইভের উচ্ছিষ্ট আমি খাইনা কিন্তু অস্বীকার করার উপায় নাই কালেভদ্রে বন্ধুদের সাথে দুষ্টুমি অর্থে খেয়েছি কিঞ্চিৎ কিন্তু আবেগপ্রবন হয়ে কেঁদে কেটে ভাসিয়ে দিয়েছি কিন্তু কেন জানি ঐ চাণক্য ভাইয়ের কথায় ওইদিন জেদ চেপে গিয়েছিলো তাই যখন সে বলল জয় ভাইরা যখন ড্রিঙ্কস করে তখন তুমি যদি কোম্পানি না দাও তোমাকে ট্রাস্ট করা যাবেনা!!!! তুমি তোমার মনের কষ্ট গুলো আমাদের কাছে ভেন্ট করো। আমি আর কোন উচ্যবাচ্য না করে পুরা একবোতল ওয়াইন শেষ করি সারারাত ধরে ঐ চাণক্য ভাইয়ের "Rigmarole" আর সাত্রে কে নিয়ে আতলামি শুনতে শুনতে যা আমাকে আরও বেশি বিষন্ন করে তুলে এক পর্যায়ে ঐ চাণক্য আমাকে বলে জয় তোমার প্রিয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমার বন্ধু আর তোমার প্রানপ্রিয় গুরুকেও আমি চিনি আর গণজাগরণের সামস রাসেদ জয় আমার খুব কাছের বন্ধু সো তুমি আমাকে মেরে ফেললেও আই উইল স্ট্যণ্ড বাই ইউ অলওয়েজ আমারা থাকতে তোমার বৌ বাচ্চার কোন সমস্যা হবেনা আর তুমি সততা বলতে কি বুঝ ?? নিজে ভালো থেকে অন্যরা কি করলো তাতে তোমার কি??? সো বিইউরসেলফ কেউ ক্ষমতাকে কাজে লাগিয়ে ব্যবসা করলে সেটা দোষের কিছু নেই তো তুমি আমাদের সাথে আসো!!!! জয়েন ইন আওয়ার লিগ ......তুমি এখন বোলো আমারা কি তোমার ভাই না ??? জয় কিছু বল ??? আমি অস্ফুট স্বরে বলি " তোরা সব কুত্তার বাচ্চা!!!!!!"
একটি আড্ডার গল্প..........................সাব্বির আহমেদ জয়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।