somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার জীবন - ৩

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের ব্লগ গুলোর মতই এগুলো পাঠকদের জন্য নয়। নিজের স্মৃতি গুলো ধরের রাখার প্রয়াসে লিখছি মাত্র। আমার লিখা ভাল নয়, নিজের জন্যই লিখা।

যা ভয় করছিলাম তাই ই হল। ডাক্তার বললেন প্যানক্রিয়াস টিউমার এবং তা অনেক বড়, আমার মনে হয় ক্যান্সার হয়ে গেছে কিন্তু সেটা বের করে এনে টেস্ট না করলে বলা যাবে না। আমি সেই কথা শুনে কাঁদতে কাঁদতে ডাক্তারের চেম্বার থেকে বেড়িয়ে চলে গেলাম আমার ডাক্তারী পড়ুয়া ১জন বন্ধুর কাছে। সে আমার খুবই কাছে বন্ধু। ইংরেজিতে ১টা কথা আছে, Brother from another mother. সেই ধরনের বন্ধু। সে আমাকে অনেক শান্তনা দিল। এরমধ্যে আব্বা নানার বাড়ি যেয়ে সবাইকে বলে দিয়েছে এসবের ব্যাপারে। সবাই দলে দলে আসা শুরু করে দিল আমাদের বাড়িতে আম্মা কে দেখতে। আমার বিশ্বাস আম্মা তখনই বুঝে গেছিলেন তার অবস্থা খারাপ।


এরপর শুরু হয়ে গেল কোথায় চিকিৎসা করান হবে তা নিয়ে আলোচনা আর টাকা জোগাড় করার কাজ। প্রথমে ভাবছিলাম ভারত নিয়ে যাব কিন্তু সমস্যা হয়ে গেল যে আব্বা সরকারী করত। সে সময় সরকারী চাকুরেদের বিশেষ করে নিম্ন পদের লোকেদের দেশের বাইরে যাওয়া ছিল প্যারার কাজ, যা অনেক সময় সাপেক্ষ। আর সে সময় রাজনৈতিক অবস্থাও খুব খারাপ ছিল।বলতে গেলে সপ্তাহের ৪/৫ দিনই হরতাল লেগে থাকত। তাই সময় বেশী ছিলা না হাতে। তাই ঠিক করা হল ঢাকাতে ল্যাব এইডে যাব আমরা।

এদিকে আরেক সমস্যা হয়ে গেল। আব্বা টাকা খরচ করতে রাজি ছিল না। তার কথা হল ১লক্ষ টাকার মধ্যে যা হয় হবে। পরে অবশ্য যত টাকা লেগেছে উনিই দিয়েছেন। সে সময় উদ্বেগ উৎকণ্ঠার কমতি ছিল না আমাদেরমাঝে।

এত কিছুর পরেও অক্টবরের ২৫তারিখ আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম আমরা। আমি, আম্মা আর ছোট ফুপু-ছোট ফুপা। এটাই আম্মার জীবনের ১ম ঢাকা যাত্রা। কে জানত এটাই তার শেষ হবে!!!

আমি আর ফুপা বসা ছিলাম একসাথে। সিরাজগঞ্জে এসে যাত্রা বিরতিতে আম্মার কাছে আমি চলে যাই। যমুনা সেতুতে উঠে আম্মা কে সেতুটা দেখালাম। আম্মা অনেক খুশি হয়েছিলেন। আদোর করেছিলেন অনেক। কখনই এরকম করে আদোর করতেন না, মানে তখন B. Sc. ৩য় বর্ষে পড়ি। এই বয়ষে এরকম আদোর পাওয়া যায় না। সেটাই যে শেষ আদোর, তখনও বুঝি নি।

আমরা ঢাকাতে এসে পৌছালাম রাত ১০টাই। উঠলাম ১জন দুঃসম্পর্কের ফুপুর বাসাই। সেই রাত আম্মার সাথেই ঘুমালা। সেটাও শেষবারের মত।

সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খাম্বা তারেক ওরফে খাল তারেক ...

লিখেছেন অপলক , ২৩ শে মে, ২০২৬ সকাল ৯:০১

খাম্বা তারেক ওরফে খাল তারেক ওরফে কার্ড বাবা... তারপর হবে বন্যা বাবা। কিন্তু কেন এই ভবিষ্যৎবানী?

পানি সবসময় উঁচু থেকে নিচু জায়গায় গড়িয়ে যায়। বাংলাদেশের বিশাল বিশাল নদীগুলাে মানব সৃষ্ট কারনে... ...বাকিটুকু পড়ুন

সাগরের তলদেশে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির ‘মালবাহী ট্রেন’! সামনে কি আসছে ইতিহাসের সবচেয়ে ভয়ংকর সুপার এল নিনো?

লিখেছেন জিয়া চৌধুরী, ২৩ শে মে, ২০২৬ সকাল ৯:৫৯

পৃথিবীর সবচেয়ে বড় জলবায়ু নাটকের মঞ্চ এখন প্রশান্ত মহাসাগরের গভীরে।

সমুদ্রের তলদেশ দিয়ে নিঃশব্দে এগিয়ে যাচ্ছে উষ্ণ পানির এক বিশাল ঢেউ, যাকে বিজ্ঞানীরা বলেন “কেলভিন ওয়েভ” (Kelvin Wave)। এর দৈর্ঘ্য প্রায়... ...বাকিটুকু পড়ুন

অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ - "ইন্ডিয়ানা জোনস"

লিখেছেন মরুভূমির জলদস্যু, ২৩ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৬

হলিউড ইতিহাসের অন্যতম সফল, জনপ্রিয় এবং কালজয়ী অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ হচ্ছে ইন্ডিয়ানা জোনস (Indiana Jones)


এই সিরিজের মূল চরিত্র "হেনরি ইন্ডিয়ানা জোনস জুনিয়র" এর ভূমিকায় অভিনয় করেন আমার পছন্দের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতির অর্থনীতি: পেশিশক্তি, অর্থসম্পদ, ব্যবসা ও ক্ষমতার সম্পর্ক

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে মে, ২০২৬ বিকাল ৩:১১


কিছুদিন ধরেই বিএনপি নেতা ও স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পাতায় একটা খবর চোখে পড়ছিল। সেটা হলো, তিনি তাঁর নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর প্রতিষ্ঠা করতে... ...বাকিটুকু পড়ুন

কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেলগুলো সেই

লিখেছেন শায়মা, ২৩ শে মে, ২০২৬ রাত ৯:৩২


প্রায়ই খায়রুল আহসান ভাইয়া আমাদের পুরোনো পোস্টগুলো পড়েন। সাথে কমেন্টগুলোও খুব খুঁটিয়ে পড়েন ভাইয়া।পুরোনো পোস্টে ভাইয়ার কমেন্টের সূত্র ধরে উত্তর দিতে গিয়ে চোখে পড়ে যায় কত শত ফেলে... ...বাকিটুকু পড়ুন

×