somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার জীবন - ৪

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লিখা গুলি আমার জীবন থেকে নেয়া। স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে। পাঠকের জন্য নয় তবে চাইলে পড়তে পারেন।

আমরা খবর নিয়ে জানতে পেরেছিলাম ডাক্তারের সিরিয়াল অনেক।সেটা পেতে আমাদের আরও ৩দিন অপেক্ষা করতে হবে। তাই ফুপার বুদ্ধিতে আম্মাকে ইমার্জেন্সিতে নাওয়া হল আর বলে দাওয়া হল যেন আম্মা ডাক্তারদের বলেন পেটে ব্যাথা। আমরা সেই বুদ্ধি করে কাঙ্ক্ষিত ডাক্তার সাহেব কে পেয়ে গেলাম। শুরু আম্মার চিকিৎসা। সেই সময় আমার টার্ম পরীক্ষা শুরু হল কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম দিব না পরীক্ষা কিন্তু আম্মার পিড়াপিড়ি তে আমি ক্যম্পাসে আসলাম। কিন্তু সেই সময় টানা হরতালের কারনে ২/১ টা পরীক্ষা হয়ে স্থগিত হয়ে গেল।

আমি ঢাকাতে না যেয়ে চলে আসলাম বাড়িতে। সেটা আমার সব চেয়ে বড় বোকামি ছিল। এর মাঝে ১ নভেম্বর আম্মার অপারেশন হয়ে গেল। প্রথমে খবর ভালই শুনলাম। কিন্তু হঠাৎ শুনি অপারেশনের জায়গা থেকে রক্ত পড়ছে। আবার তাকে ওটিতে নিয়ে সেই অপারেশনের জায়গাতেই ১টা নল লাগিয়ে দাওয়া হল। সেটা দিয়ে নাকি রক্ত পড়ছিল। সেই রক্ত আর বন্ধই হয় না। আমরা পাগলের মত রক্ত জোগাড় করা শুরু করলাম। আমি তখনও ক্যাম্পাসে। এরকম পরিস্থিতিতে মাথা ঠিক ছিল না তাই বাড়ি চলে গেছিলাম। আমি ফোন করে, ফুপা আর আব্বার ১জন মামাত ভাই(চাচ্চু) পাগলের মত রক্ত জোগাড় করতে ব্যস্ত। চাচ্চু অনেক জোগাড় করে দিয়েছিলেন।

যেহেতু আম্মার পরিস্থিতি স্থির ছিলা না তাই আব্বা কে ডাক্তাররা যেতে বলছিল বার বার। সেই সময় আমাকে আব্বা পাঠাতে রাজি হন তবে চাচার সাথে। আমি আর চাচা চলে যাই ঢাকাতে। দেখা করি আম্মার সাথে। ICU তে ছিল আম্মা। তার কাছে যেয়ে কথা বলেছি কিন্তু ছুতে পারিনি। আমার খুব ইচ্ছা করছিল আম্মাকে জড়িয়ে ধরি। ভেবেছিলাম সুস্থ হলে তো ধরবই কিন্তু...... কিছু আশা মানুষের কখনই পূরণ হয় না। আম্মা বলছিল তার ভাল লাগছে না, ভাত খেতে ইচ্ছা করছে। আমি তাকে অনেক বুঝালাম যে আর তো অল্প দিন।

আমার ছোট ভাইএর কথা জিজ্ঞাস করছিল। এখানে একটু কথা বলি। আমরা ৩ ভাই বোন। আমি সবার বড়, আমার বোন মাঝে আর ভাই ছোট। ভাই অনেক ছোট। আম্মা যখন মারা যায় তখন ওর বয়ষ ছিল মাত্র ১বছর ২ মাস।

আমি বাড়ি আসলে আব্বা যাই আম্মার কাছে। এত দিন ফুপু ফুপা চিল কিন্তু বাড়ির জন্য ফুপুও ঢাকা ত্যাগ করলেন। শুধু আব্বা আর ফুপা থেকে গেলেন।

আমার ছোট ভাই এর ব্যাপারে বলি। আম্মা যখন আসুস্থ ছিল তখন থেকে সে আমার ছোট চাচিকে আম্মু বলে ডাকে।

চলবে......

সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) একমাত্র অনুসরনীয় আহলে বাইত তাঁর চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব (রা.)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০১ লা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩




সূরাঃ ৩৩ আহযাব, ৩২ নং ও ৩৩ নং আয়াতের অনুবাদ-
৩২। হে নবী পত্নিগণ! তোমরা অন্য নারীদের মত নও। যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে পর পুরুষের সহিত কোমল... ...বাকিটুকু পড়ুন

মোরগের ডাক , বিজ্ঞানের পাঠ এবং গাধার প্রতি আমাদের অবিচার

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ১:৫৫


গ্রামে বেড়ে ওঠা মানেই একটা অসাধারন শৈশব। আমাদের সেই শৈশবের একটা বড় অংশ জুড়ে ছিল মক্তবের মৌলভি সাহেবদের গল্প। তারা বলতেন, ভোররাতে মোরগ ডাকে কারণ সে ফেরেশতা দেখতে পায়।... ...বাকিটুকু পড়ুন

বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে? নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ??

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ৯:০৮


বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ?? সামু ব্লগের এই ক্রান্তিকালে বিষয়টি নিয়ে একটু আলোচনা/পর্যালোচনা করে কিছু সময় কাঠানো যাক... ...বাকিটুকু পড়ুন

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?

লিখেছেন রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন

খাজনা

লিখেছেন রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯



মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!

লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

×