মিনি সৃতি কথন (খাগড়াছড়ির কিছু বছর)
০৩ রা আগস্ট, ২০১১ দুপুর ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাবার আর খাগড়াছড়িতে থাকার ইচ্ছা নেই। বরিশাল কিংবা কুমিল্লার মত এলাকায় যেতে চান। যাতে আমার পড়াশোনার সুবিধা হয়, বাড়ি থেকেই ভালো স্কুলে পড়তে পারি। খাগড়াছড়ির পরিষদ থেকে তাকে যখন ডিসি অফিসে দেয়া হয় তখন তিনি বেশ অবাক হন। আমার SSC সামনে তাই খুশিও হন কারণ আমার রেজিট্রেষণ হয়ে গেছে। বোর্ড বদল হলে আবার বহু ঝামেলা পোহাতে হবে। এখন তার একটা প্রমোশন হয়েছে। প্রমোশনটা নিলেই বদলি।
কিন্তু রাতের ঘুম হারাম হয়েছে আমার। হাই স্কুল জীবন এর প্রায় পুরোটাই পার করলাম খাগড়াছড়িতে এবং সময়টা আমার ভীষণ ভালো কাটছে। আমার ঘরের উত্তর দিকের জানালা দিয়ে বাইরে তাকালেই রাস্তা দেখা যায়; শুধু রাস্তার দিকে তাকে মনেই হয় না দুই তালায় আছি। রাস্তার পাশে নিচের ঢালু অংশে একটা বড় সেগুন গাছ। যেখানে বেগুনি রং এর ফুল ফোটে। দক্ষিণ দিকের জানালার পাশে আছে বিশাল একটা জাম গাছ আর তার পাশে অনেক গুলো কাঁঠাল গাছ। জাম গাছের পাখি গুলার গলিতে প্রতিদিন আমার ঘুম ভাঙ্গে!
ভালো শহরে গেলে হয় তো আমি একটা ভালো স্কুল পাব। কিন্তু কোথায় পাবো মহসীন স্যারের আদর; তোফায়েল স্যারের শাসন; কাজিম স্যারে তিরস্কার!
কোথায় পাব পাল স্যারে গালি; তাপস স্যারের ক্লাস। কোথায় পাব এমন জানের বন্ধ; এমন মিশুক বান্ধবী।
কোথায় পাব?
জানি এরকম সৃতি সবার মনেই কোন না কোন সময় বাসা বেধেছে কিন্তু জীবন আর সফলতার জন্য তা তা পিষ্ট হয়েছে মনের কোনেই। আমাকেও পিষ্ট করতে হবে সফলতার লোভ আর জীবনের টানে!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২০ শে জুন, ২০২৬ ভোর ৬:৪৬

খোকা খাবে মুড়ি মুড়কি, মা দিলো খই
এই নিয়ে অশান্তি, ব্যাপক হই চই।
বাবা যাচ্ছে হাটে, খোকা পিছু ছোটে
বকা খেয়ে ঘরে ফিরে কাঁদছে মাথা খুঁটে।
কত কাজই...
...বাকিটুকু পড়ুন
কুয়ালালামপুর অপারেশনের ঠিক সাতদিন পর। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের ‘
নগুরা রাই’ আন্তর্জাতিক বিমানবন্দরে যখন একটি প্রাইভেট চার্টার্ড বিমান ল্যান্ড করল, তখন বালির আকাশ জুড়ে গোধূলির রক্তিম আলো।
বিমান...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:২২

বগুড়া জিয়াউর রহমান মেডিকেল বর্তমানে ৫০০ শয্যা বিশিষ্ট। এতেই রুগিরা সেবা পায়না, অপরিচ্ছন্ন, লোকবল নেই, যন্ত্রাংশ নষ্ট, ওষূধ নেই, ১৫০০ শষ্যাবিশিষ্ট করে লাভ কি? সেবা নিশ্চিত হবে না...
এখন ডাক্তাররা...
...বাকিটুকু পড়ুনপ্রথমত, এ-আই দিয়ে গান তৈরি করা অনেক সহজ। আপনি নিজে কোনো লিরিক না লিখে, কোনো সুর তৈরি না করেও এ-আই-তে প্রম্পট দিয়েই গান তৈরি করে ফেলতে পারেন। তবে সেটা আপনার... ...বাকিটুকু পড়ুন
সাম্প্রতিক ভূরাজনীতি ও জাতীয় নিরাপত্তার সমীকরণে হাইব্রিড ওয়ারফেয়ারবা অপ্রতিসম যুদ্ধকৌশল এক নতুন মাত্রা যোগ করেছে, যার প্রধান লক্ষ্যবস্তু রাষ্ট্রের অভ্যন্তরীণ সামাজিক ফাটল ও অননুমোদিত কাঠামোর মাধ্যমে মানুষের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণ করে... ...বাকিটুকু পড়ুন