somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিন্দুত্ববাদী আরএসএসকে নাত্সী বাহিনীর সঙ্গে তুলনা করলেন কংগ্রেস নেতা

২১ শে ডিসেম্বর, ২০১০ সকাল ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএসের সঙ্গে সরাসরি নাত্সী বাহিনীর তুলনা করলেন কংগ্রেস নেতা তথা মধ্য প্রদেশ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং। তিনি কংগ্রেস অধিবেশনে মন্তব্য করেন, নাত্সী বাহিনী যেভাবে ইহুদিদের আক্রমণ করেছিল, মুসলিমদেরও ঠিক সেভাবেই আক্রমণ করে আরএসএস। তিনি অভিযোগ করেন, আরএসএস যেভাবে তরুণ প্রজন্মের মধ্যে মুসলিম বিদ্বেষ ঢুকিয়ে দিচ্ছে তা দেশের ভবিষ্যতের পক্ষে খুব খারাপ। তিনি আরও অভিযোগ করেন, মালেগাঁও বিস্ফোরণ, হায়দরাবাদের মক্কা মসজিদের ওপর আক্রমণ বা সমঝোতা এক্সপ্রেসের ওপর অতর্কিতে আক্রমণ সবক্ষেত্রেই কিন্তু আরএসএসের পরোক্ষ যোগসূত্র প্রমাণিত হয়েছে। তিনি জানিয়েছেন, একাধিক সন্ত্রাসবাদী কাজকর্মের সঙ্গে যুক্ত আরএসএস কর্মী সুনীল জোশীর হত্যারহস্যের জন্য কংগ্রেস সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছে। দিগ্বিজয় সিং এর আগে বলেছিলেন, বিরোধী দল বিজেপি যখন কোনো বড় সমস্যায় পড়ে এবং তাদের জনপ্রিয়তা কমতে থাকে তখনই দেশে বোমা বিস্ফোরণের মতো বড় বড় ঘটনা ঘটে। উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, এনডিএ আমলে প্রতিরক্ষা কেলেঙ্কারি নিয়ে তহেলকা ডট কমের সংবাদ যখন দেশজুড়ে আলোড়ন ওঠে তখনই পার্লামেন্টে হামলা হয়।
কর্নাটকে বিধানসভা নির্বাচনের সময় জয়পুরে বিস্ফোরণ ঘটানো হয়েছিল বলে তিনি জানান। আর আস্থা ভোটের আগে ও পরে ব্যাঙ্গালোর ও আহমেদাবাদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলেও তিনি মন্তব্য করেন। তাছাড়া সুরাটে বোমা রাখার ঘটনায় আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদ দায়ী বলে তিনি দাবি করেন।

Click This Link
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×