somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার শুরুটা যার হাত ধরে...!!

০৫ ই মার্চ, ২০১৮ রাত ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


লেখালেখির প্রতি আমার ঝোক ছোটবেলা থেকেই। সেই ক্লাস থ্রিতে থাকতেই প্রথম গল্প লেখার ভূত চাপে এই ছোট্ট মাথাটায়! যদিও সেসময় আমার দৌড় ছিল ফুল-পাখি-লতাপাতা পর্যন্তই! ঐ গণ্ডির বাইরে বেরিয়েও যে লেখালেখি করা যায়, এটা প্রথম জানলাম মুহম্মদ জাফর ইকবাল স্যারের বই পড়ে। বলার অপেক্ষা রাখে না, আমার মাথায় লেখার ভূত চাপার জন্যে দায়ী ব্যক্তিটি আর কেউ নন, স্বয়ং ড. মুহম্মদ জাফর ইকবাল!

ক্লাস ফোরে পড়ার সময় প্রথম স্যারের বই পড়েছিলাম, বইটার নাম ছিল "অবনীল"। ব্যস! তারপর থেকেই আমার শরীরের ওজন কমতে শুরু করল। আমি ক্রমশ শুকিয়ে হাড্ডিসার হতে লাগলাম! কীভাবে? সোজা উত্তর- একদিনও টিফিন পিরিয়ডে দুপুরের খাবার খেতাম না, বরং খাবারের টাকা বাঁচিয়ে রাখতাম স্যারের বই কেনার জন্য! এভাবেই ক্লাস সিক্সে উঠতে উঠতে স্যারের লেখা সব কিশোর উপন্যাস এবং সায়েন্স ফিকশন পড়ে শেষ করে ফেলেছিলাম!

২০০৭ সাল পর্যন্ত আমার অনেক লেখা ঘরের কোণেই ফেলে রেখেছিলাম, কোথাও প্রকাশ করার ইচ্ছা কখনোই ছিল না। কিন্তু কোথা থেকে যেন নতুন একটা ভূত এসে চেপে বসলো আমার মাথায়! সেই ভূতটা আমাকে বললো- "স্যারের নজরে পড়তে হবে! স্যারের সাথে দেখা করতে হবে!" তখনই মনে হল, স্যারকে নিয়ে একটা গল্প লিখলে কেমন হয়?? যেই ভাবা সেই কাজ! লিখে ফেললাম রম্যগল্প "দৈনিক ভূত সমাচার", যার কেন্দ্রীয় চরিত্র ছিলেন জাফর ইকবাল স্যার। গল্পটা ছাপা হলো প্রথম আলোর রস+আলো তে। এই এক লেখায় তো স্যারের নজরে আসতে পারলাম না, কিন্তু আমি চেষ্টা চালিয়ে যেতে লাগলাম! আরো বেশ কয়েকটা গল্প লিখে ফেললাম স্যারকে নিয়ে। তার মধ্যে একটা ছিল- "মুহম্মদ জাফর ইকবালের একদিন"! এরপর স্যারের "নিউরণে অনুরণন" পড়ে মাথায় খেললো নতুন বুদ্ধি! পাইয়ের মান দশমিকের পর পঞ্চান্ন ঘর পর্যন্ত মুখস্ত করলাম। তাতেও কাজ হয় নি অবশ্য! তারপর বইমেলায় বৃষ্টির মধ্যে স্যারের বইয়ের স্টলের সামনে দাঁড়িয়ে থাকা, পাইয়ের মান লেখা প্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকা- আরো কত রকম চেষ্টা যে করেছিলাম এই একজনের নজরে আসার জন্য! এরপরে আরো অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে একদিন গুরুদেবের দেখা পেলাম! বেশ অনেকক্ষণ স্যারের সাথে কথা হল। সেদিন আমি হড়বড় করে কী বলছিলাম আমি নিজেই জানি না!

পরিশিষ্টঃ আমার জীবনে সাফল্যের ইতিহাস খুবই কম। কিন্তু যা কিছুই আছে, তার পেছনে এই মানুষটার অবদান আমাকে স্বীকার করতে হবে সবার আগে। ইনিই আমার সবকিছুর পেছনে মূল অনুপ্রেরণা! এবং শুধু আমি না, আমার মত আরো লক্ষ লক্ষ মানুষের সাফল্যের পেছনেও মূল অনুপ্রেরণা এই মানুষটি। সেই তুলনায় আমি তো একেবারেই নগণ্য!!
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৮ রাত ১:০৯
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

হাফপ্যান্ট ফুলপ্যান্টের দেশে

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৪:২৮


বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×