একজন মানুষকে ক্ষমা করার পর তাকে আবার শাস্তি দেয়া যায় না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
নির্মূল' ‘উৎখাত ‘নিশ্চিহ্ন' করা এসব তো বলশেভিক শব্দ। ডিকটেটোরিয়াল শব্দ, ফেসিস্ট শব্দ। এক সময়কার রাজা-বাদশাদের শব্দ। এ যুগে সভ্যতার চরম উৎকর্ষের যুগে এবং গণতন্ত্র ও মতবিনিময়ের যুগে এই ধরনের শব্দ ব্যবহার নি:সন্দেহে বর্বরতার শামিল। গণতান্ত্রিক দেশে সংবিধান বিরোধী শব্দ। এযুগে নির্মূল করাতো দূরের কথা, নির্মূল করার কথা বলাও আইনত দণ্ডনীয় অপরাধ। কতোটা অমানবিক হলে নিষ্ঠুর হলে, নৃশংস হলে, কতো জঙ্গির ও সন্ত্রাসী মনের মানুষ হলে এই ধরনের শব্দ ব্যবহার করা যায়। এখানে দালাল বলতে বোঝানো হয়েছে স্বাধীনতা সংগ্রাম চলাকালে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে স্বাধীনতার বিরোধিতা করেছে। একথা সত্য যে, যেভাবে স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত হয়েছিলো তা তাৎক্ষণিকভাবে অনেকের বোধগম্য হয়নি। ভারতের উসকানি ও সক্রিয় অংশগ্রহণে অনেককেই বিভ্রান্ত করেছে। তাদের মধ্যে কেউ এটাও ভেবেছে বাঘের মুখ থেকে ছাড়া পেয়ে আবার সিংহের মুখে পড়ছি কিনা? ইতিহাসের এটাও এক সত্য যে, স্বাধীনতার স্খপতি ফরমালি স্বাধীনতা ঘোষণা করেননি। পাকিস্তানীদের আচমকা আক্রমণ, নৃশংস হত্যাকাণ্ড স্বাধীনতা আন্দোলনকে অনিবার্য করে তুলেছে। শুরুতে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে স্বাধীনতা আন্দোলনকে স্পন্দিত করা যায়নি। একটা পর্যায়ে এসে বুঝা গিয়েছিলো মুক্তিযুদ্ধ ছাড়া অন্য কোনো অবলম্বন নেই। ততদিনে কেউ কেউ দালাল হিসেবে চিহ্নিত হয়ে গেছে। দালাল হিসেবে কেউ কেউ হয়তো সক্রিয় ছিলো। অধিকাংশই শান্তি কমিটি গঠন করে জনগণের জান-মাল ও ইজ্জত রক্ষার কাজে নিয়োজিত ছিলো। আর বেশিরভাগ তাদেরকেই দালাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। যারা আসলে কিংকর্তব্যবিমূঢ় হয়ে নি?ৃহ জীবনযাপন করার চেষ্টা করেছে। অর্থাৎ যারা মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেননি তাদেরকেই গড়ে দালাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্বাধীনতা উত্তর প্রথম সরকার বিষয়গুলো বিবেচনায় রেখে জাতীয় ঐক্যের খাতিরে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। এখন পর্যন্ত যে ক'টি মহান কাজের জন্য দেশবাসীসহ দুনিয়াবাসী স্বাধীনতার স্খপতি শেখ মুজিবর রহমানকে স্মরণ করেন বা তার প্রতি শ্রদ্ধা জানায় তার মধ্যে অন্যতম হলো স্বাধীনতা উত্তর সাধারণ ক্ষমা ঘোষণা। একজন মানুষকে ক্ষমা করার পর তাকে আবার শাস্তি দেয়া যায় না। এটা চরম পশুত্ব ও নির্মমতা। দুনিয়া এ ধরনের নির্মমতা কমই প্রত্যক্ষ করেছে।
৮টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন
ফিরে ফিরে আসো

সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন
“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল, মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন
মারণঘাতক অটো রিক্সা

মারণঘাতক অটো রিক্সা এই ভিডিউটি দেখুন। এটি রাজধানী ঢাকা সহ সমগ্র দেশের প্রতিদিনের চিত্র। কি পরিমাণ মানুষ হত্যার সাথে জড়িত এই মারণঘাতক নামক অটো রিক্সা তার সঠিক পরিসংখ্যান জানা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।