সংগ্রাম রিপোর্ট
গত পরশু (২৮ এপ্রিল) জনকণ্ঠের প্রথম পৃষ্ঠায় একটি সংবাদ শিরোনাম দেখেই মূলত: এই নিবটা লিখতে হল। সেটা হল “বৌভাতের অনুষ্ঠানে নিজামী বয়কট”। প্রতিবেদনটি দেখে আমি একটু বিস্মিত হই, এত মিথ্যা কথা সত্যের মত করে বলতে পারে কি করে? আমি সাধারণত শুক্রবারে দুপুরে কোন দাওয়াতে যাই না। ঐ বিয়ের পরবর্তী অনুষ্ঠানে আমি নিজে থেকেই যাইনি। কনের নানী আমাদের মুরুব্বী স্খানীয়। তিনি ঐ দিন সকালে আমাদের পরিবারের সবাইকে যাওয়ার জন্যে অনুরোধ করেছিলেন। সুতরাং আমাকে ম্যানেজ করার কোন প্রশ্ন ওঠে না। মজার ব্যাপার হলো ঐ রিপোর্টে আমাকে কনের চাচাতো বোনের শ্বশুর বানানো হয়েছে যা ডাহা মিথ্যা। এতটা ভিত্তিহীন মিথ্যা কথা লিখতে যাদের বিবেকে বাধে না, তারা এ সমাজের কলংক। দেশের রাজনীতিকে কলুষিত করার ক্ষেত্রে এদের এই মিথ্যাচার ও অসৌজন্যমূলক আচরণ অনেকাংশেই দায়ী।
বাংলাদেশ আয়তনে ছোট, এক ভাষাভাষি এক সংস্কৃতির একটি মুসলিম প্রধান দেশ। এখানে রাজনৈতিক মত পার্থক্য ও ভিন্নতা সত্ত্বেও পারিবারিক ও সামাজিক সম্পর্ক অটুট অক্ষুণí থেকে আসছে আবহমান কাল থেকে। বাংলাদেশের মানুষকে এত সংকীর্ণমনা মনে তারাই করতে পারে, যারা মনের দিক দিয়ে সংকীর্ণ এবং ছোট লোক। আমার নিজ এলাকায় বিভিন্ন দলের নেতৃস্খানীয় ব্যক্তিদের প্রায় সবার সাথেই কোন না কোন পর্যায়ে আত্মীয়তার সম্পর্ক আছে। রাজনৈতিক মতপার্থক্যকে এখানে আমরা কোন বাধা মনে করি না। এমনকি দেশের বড় বড় দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতাদেরও কেউ কেউ আমার আত্মীয়। রাজনৈতিক কারণে তাদের সাথে সামাজিক কোন অনুষ্ঠানে আজ পর্যন্ত কোন অসুবিধার কথা শুনিনি। জনকণ্ঠের আবিষ্কৃত এই প্রতিবেদনের মধ্যে এমন একটি কুৎসিত মনমানসিকতা লুকিয়ে আছে, যাকে আসকারা দিলে ভবিষ্যতে দেশের রাজনৈতিক অঙ্গনে বিদ্যমান যে সৌজন্য বোধটুকু আছে তাও বিলীন হতে বাধ্য।
এখানে উল্লেখ্য, যে পরিবারের বিয়ে এবং বৌভাত নিয়ে এই কাল্পনিক রিপোর্টটি তৈরি করা হয়েছে তাদের সাথে আমাদের সম্পর্ক রক্তের নয়, আদর্শের। অথচ আমাকে কনের চাচাতো বোনের শ্বশুর বানানো হল কিভাবে, ঐ প্রতিবেদককে জিজ্ঞেস করলেই জানা যাবে এরা কতটা সাধু, আর কতটা সত্যবাদী
আলোচিত ব্লগ
বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন
ফিরে ফিরে আসো

সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন
“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল, মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন
মারণঘাতক অটো রিক্সা

মারণঘাতক অটো রিক্সা এই ভিডিউটি দেখুন। এটি রাজধানী ঢাকা সহ সমগ্র দেশের প্রতিদিনের চিত্র। কি পরিমাণ মানুষ হত্যার সাথে জড়িত এই মারণঘাতক নামক অটো রিক্সা তার সঠিক পরিসংখ্যান জানা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।