এ ভাবেই আমাদের দেশটা একই ঘুর্ণয়মান বৃত্তে ঘুরতে থাকবে....
২৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার মাঝে মাঝে নিজেই নিজের কাছে লজ্জা লাগে এইভেবে যে আমিও অন্য সবার মতো সুবিধাবাদি বাংগালী/বাংলাদেশী মধ্যবিত্ত শিক্ষিত শ্রেনীর প্রতিনিধি যারা নাকি সবসময় চেষ্টা করে নিজকে রক্ষা করতে আর "ঝোপ বুঝে কোপ মারতে"। তারপরেও অনেক সময় কিছু কিছু অনাংখিত ঘটনার পর আমাদের নৈতিকতার(?) অবস্থানের প্রশ্নের উত্তর খোজার চেষ্টা করি। আর তাইতো জানতে ইচ্ছে করে এই যে আজকে যারা শেখ মুজিবের হত্যাকারী/'সুর্যসন্তান'-দের ফাসীতে ঝুলে মৃত্যুর পর আনন্দে-উচ্ছাসে নফল নামাজ, ঢাকা ক্লাবে কিংবা অন্য কোন বারে গিয়ে মদ্যপান, আবেগে-আনন্দে প্রবন্ধ থেকে শুরু করে টক শো, হাজার পৃষ্ঠার কলাম লিখে সংবাদপত্র ও ব্লগের পর ব্লগ লিখে ভরে ফেলাসহ নানাবিধ উপায়ে আনন্দ প্রকাশ করছেন কোথায় ছিলেন তাঁরা ১৯৭৫ সনের ১৫ই আগষ্টের পরবর্তী দিন গুলোতে, কি ছিল তাঁদের ভুমিকা ?????
আমি তখন ক্লাস ফোরে পরতাম তারপরেও স্পষ্ট খেয়াল আছে বরং সে সময় অনেকে বিভিন্নভাবে আনন্দে উচ্ছাস প্রকাশ করেছিলেন, সংবাদপত্রে অভিনন্দন জানিয়ে আজকের অনেক আওয়ামীলিগার/বাকশালীরা, বুদ্বিজীবিরা বিবৃতি দিয়েছিলেন কিংবা বাংগালীর সুবিধাবাদি জাতীয় চরিত্রের প্রতিফলন অর্থাৎ চুপ করে ছিলেন। যতদুর খেয়াল পড়ে একমাত্র বংগবীর কাদের সিদ্দিকী শুধুমাত্র এই হত্যাকান্ডের প্রতিবাদ করেছিলেন। আর এখন ঘোড়ার রেসের মতো প্রতিযোগিতা চলছে কে কাকে ছাড়িয়ে জিতে আনতে পারবে 'বংগবন্ধু' ও 'হাসিনা' ভক্তের বিজয়ের মুকুট!!! ঠিক তদরুপভাবে আবার বি.এন.পি. যখন ক্ষমতায় আসবে তখন ঘটবে উল্টাটা অর্থাৎ কে কতখানি 'জিয়া ও তারেক' প্রেমিক তার প্রতিযোগিতা... ???
এ ভাবেই আমাদের দেশটা একই ঘুর্ণয়মান বৃত্তে ঘুরতে থাকবে আর আমরা চেয়ে চেয়ে দেখা ছাড়া বাস্তবিক অর্থে কিছুই করতে পারবো না, পারবো শুধু দেশকে নিয়ে হা-হুতাশ আর রাজনীতিবিদদের গালি-গালাজ করতে.....
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৫০

২০২৬-এর ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল যখন বের হলো, তখন দেশের রাজনৈতিক মহলে একটা চাঞ্চল্য পড়ে গেল। জাতীয় নাগরিক পার্টি: যাদের আমরা এনসিপি বলে ডাকি—প্রথমবারের মতো নির্বাচনে নেমে ৩০টা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৪৬

বিএনপির প্রথম কাজ হলো তারা যে “অত্যাচারী” নয়, তা মানুষের কাছে প্রমাণ করা। "ক্ষমতাশালী" মানে যে ডাকাতি, লুটপাট এবং মাস্তানির লাইসেন্স পাওয়া নয়, এটা নিশ্চিত করা। এর জন্য তাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৬
আমাদেশর স্বপ্নের বাংলা।
--------------------------
আমার স্বপ্নের বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে মানুষ আগে ধর্ম, বর্ণ, পরিচয় পরে। এই দেশে মোল্লা, পুরোহিত, সাধু, বাউল, ব্রাহ্মণ, চণ্ডাল, চামার, মুচি সকলেই সমান মর্যাদা নিয়ে বাঁচবে।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ঢাবিয়ান, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:০৪
জুলাই বিপ্লবে হাজারো তরুন রাস্তায় নেমেছিল একটা বৈষম্যহীন রাস্ট্র গড়ার স্বপ্ন নিয়ে। নির্বাচনের দাবীতে কোন মানুষই জুলাইতে রাস্তায় নামেনি। একঝাক তারুন্যের রক্তের বিনিময়ে সবার প্রত্যাশা ছিল... ...বাকিটুকু পড়ুন
এক আওয়ামী ব্লগার আমাকে প্রশ্ন করছে আপনি তো বিএনপি করেন তাহলে জামাতের পক্ষে পোস্ট দেন কেন। উত্তরা এই পোস্টের শিরোনামে আছে। আমার উত্তর হচ্ছে আমি জামাতও করি না।
আমার পরিবার,আমার... ...বাকিটুকু পড়ুন