somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এইম ইন লাইফ।

১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার পাঁচ বছরের ছেলেটা বড় হয়ে অনেক কিসু হতে চায়, কী হবে জানিনা, কোনো কিছু হবার জন্য ওর উপর কোনো চাপ প্রোয়োগ ও করিনা।
যখন আকাশ ভেদ করে পখিদের আতংকিত করে প্লেন উড়ে যায়,সে পাইলট হতে চায়। আমরাও চাইতাম পাখি কিংবা পাইলট হতে, আকাশ ছোঁয়ার স্বপ্ন মনে হয় মানুষের সহজাত।
খেলনা নষ্ট হয়ে গেলে বা করে ফেললে, হতে চায় ইন্জিনিয়ার, যাতে সব কিছু মেরামত করতে পারে।
ডালের ভিতর লবণ, পানি, লেবু মিশিয়ে একদিন সে বানিয়ে ফেলল লেনটিন সূপ। হতে চায় কুক।
জাহাজের ক্যাপ্টেন, আয়রন ম্যান,..... ইতং বিতং আরো কত হতে চায় সে বড় হয়ে।

গত রোজার ঈদের পরের কথা। অফিসে যাবার জন্য রেডী হচ্ছি, ভাত খেতে বসেছি। পাশের চেয়ারে আমার ছেলে দুলতে দুলতে জিগ্গেস করে 'বাবা তুমি কি হইছ?'
প্রশ্নটা হটাৎ করে বুঝতে পারিনা। বলি ' তোমার কথা বুঝতে পারি নাই, আবার বল।'

'আমিতো বড় হয়ে একটা কিছু হব, পাইলট হই আর কুক হই। তুমিতো বর হইছ, তুমি কি হইছ?'
এতক্ষণে প্রশ্নটা পরিষ্কার হ্য়, আর গলার ভিতর ভাত আটকে যায়। প্রশ্নটার গভীরতা, এর পিছনে তার চিন্তার প্রবাহ, আমার আত্মোপলব্ধি- কী হতে চেয়ে কী হয়েছি, সবকিছু একসাথে দলা পাকিয়ে যায়। আমতা আমতা করে বলি, 'আমি বেসরকারি কেরানী হইছি।'
আমার উত্তরটা মনে হ্য় তার মা'র বেশী পছন্দ হয় নাই। সে আবার ব্যাখ্যা করে।' বাবা, বড় হয়ে কেউ ডাক্তার হয়, কেউ ইন্জিনিয়ার হয়, কেউ কেউ চাকুরিজীবি হয়। তোমার বাবা হইছে চাকুরিজীবি।'

"ধ্যুত ! বাবা কিছুই হয় নাই, বাবা শুধু বড়ই হইছে।" আমার পুত্রের নির্লিপ্ত উত্তর।

( সেই থেকে চিন্তায় আছি, আসলেই আমি কি হইছি? জন্ম কি এইটা বৃথা যাবে??)



২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×