somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুখী মানুষের গল্প: প্রলম্বিত অংশ

২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সুখী মানুষের গল্পটা প্রায় সবাই জানেন। গল্পটা এ রকম-
এক রাজার ভীষণ অসুখ হলো। বহু চিকিৎসক, বৈদ্য, হেকিম, ওঝা দেখানো হলো। কেউই রোগ সারাতে পারছেন না। অবশেষে একজন চিকিৎসক এসে রাজাকে ভালোভাবে দেখে বললেন -'রাজাকে সুস্থ করা যাবে। তবে উপায় হলো একজন সত্যিকারের সুখী মানুষের জামা লাগবে। সে জামা গায়ে দিলে রাজা সুখী হয়ে সুস্থ হয়ে উঠবেন'। তো সেনাপতি পাইক পেয়াদা নিয়ে বেরিয়ে গেলেন সুখী মানুষের খোঁজে। এক সুদর্শনকে চোখে পড়লো। তার শারিরীক সৌন্দর্য দেখলে যে কেউ মুগ্ধ হবে। তারা ভাবলো এ ব্যক্তিই সত্যিকারের সুখী। কিন্তু তার সাথে কথা বলে জানা গেলো যে সে মানসিক ভাবে বেশ বিপর্যস্ত। তার মতে তার চাইতে দুখী কেউ নেই। সেনাপতি হতাশ হয়ে নতুন কারো সন্ধান করতে লাগলেন। একজনকে বিত্তশালীকে দেখে তার সাথে আলাপ করতেই তার যত দুঃখ কষ্ট বেরিয়ে এলো। এভাবে বেশ কয়েকজনকে জিজ্ঞেস করতে করতে ক্লান্ত সেনাপতি নদীর ধারে চলে এলেন। সেখানে দেখলেন এক লোক বেশ আনন্দ করছে। তাকে জিজ্ঞেস করলেন তার বাড়ী কোথায়- সে জবাব দিলো এই নদীর ধারেই আমার বাড়ী ঘর। জিজ্ঞেস করা হলো- ঘর- বিছানা কোথায়? সে বললো- এই যে ছায়াদার গাছ, প্রয়োজন হলে এখানে ছায়ায় ঘুমিয়ে পড়ি।


তার প্রতি কথায় হাসি আর আনন্দ। তার কাছে জানতে চাওয়া হলো সে কী খায়? সে বললো গাছের ফল, নদীর জল, যখন যা পাই তাই খাই। সেটা নিয়ে আমার কোন ভাবনা চিন্তা নাই। বোঝা গেল যে সে সুখী মানুষ। তখন সেনাপতি বললেন -তোমার জামাটি আমাদের দিতে হবে। সেজন্য তোমাকে কত স্বর্ণমুদ্রা দেবো? সুখী মানুষটি জবাব দিলো- সাহেব আমার তো কোন জামা নেই। মূল গল্পটি এখানেই শেষ।
প্রলম্বিত অংশ-
সুখী মানুষটি জবাব দিলো : 'হাহাহা সাহেব। জামার কথা বলছেন?আপনি তো দেরী করে ফেললেন। আমার একটি জামা ছিল। সেটি শুকাতে দিয়েছিলাম এই গাছের ডালে। বাতাসে সেটি উড়িয়ে নিয়ে নদীতে ফেলে দিয়েছে। আর প্রচণ্ড স্রোতে সেটি ভাসিয়ে নিয়ে গেছে। '
আর সে নদীটি ছিল পদ্মা নদী। পদ্মা পাড়ে এক ধোপা কাপড় ধুচ্ছিল। সে দেখতে পেলো একটি জামা ভেসে আসছে। সে সেটি নিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ইস্ত্রি করে তার লন্ড্রিতে রেখে দিলো। সে সৎমানুষ ছিল। ভাবলো যদি কেউ এসে এটির দাবী করে তাহলে তাকে দিয়ে দিবে। লন্ড্রিতে সুখী মানুষের জামার পাশে যে কাপড়গুলো ধোপা প্রতিদিন ইস্ত্রি করে রাখতো সে জামাকাপড়গুলোতে সুখী মানুষের জামার সুখের পরশ লাগতো। সুখ ছড়িয়ে যেতো সে কাপড়গুলোতেও। ফলে সেসব কাপড় যারা পরতো, তাদের জীবনেও সুখ চলে এলো। আর এভাবেই পদ্মাপাড়ের শহর রাজশাহী সুখী মানুষের শহরে পরিণত হলো।
(বছর দুই আগে একটি জরীপে রাজশাহী শহর সুখী মানুষের শহর হিসেবে নির্বাচিত হওয়ার পেছনের কল্পিত গল্প এটি। আপনার শহরের ক্ষেত্রে শুধু নদীর নামটি পরিবর্তন করে দিলেই হবে।)
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৮
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

×