somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনিও মিথ্যাবাদী হয়ে যাচ্ছেন না তো?

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কান নিয়েছে চিলে শুনে চিলের পিছনে দৌড়ানোটা নির্বোধের কাজ হিসেবেই আমরা ভাবি। কিন্তু যারা 'চিলে কান নিয়েই গেছে' এটা বলে বেড়ান তারা কোন শ্রেণীর নির্বোধ সেটা বিবেচ্য বিষয়। আমরা সাধারণ মানুষ। কোন কিছু শুনলেই সহজে বিশ্বাস করি। আর যদি সেটা আমার যুক্তিহীন সংকীর্ণতার দৃষ্টিভঙ্গির সাথে মিলে যায় তাহলে তো কথাই নেই। কয়েকদিন আগে মাশরাফিকে নিয়ে হয়ে গেল তোলপাড়। তিনি সুরঞ্জিত সাহেবকে প্রতিউত্তর করেছেন... ইত্যাদি ইত্যাদি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সেন্সরবিহীন তথ্য আদান প্রদানের কারণে ভূয়া তথ্য তৈরী করা এবং প্রচার করার যথেচ্ছা সুযোগ রয়েছে। কোথায় একটা ছবি, ভিডিও তথ্যসূত্রহীন কিংবা দূর্বল তথ্যসূত্র সম্বলিত সংবাদ এসেছে ব্যস, উঠেপড়ে লেগে গেলাম সেটা প্রচার করতে। এটাকে কেউ ঈমানী দায়িত্ব, কেউ সামাজিক দায়িত্ব কেউবা মানবিক দায়িত্ব হিসেবে মনে করে প্রচারে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু একটু খেয়াল করুন। পবিত্র কুরআনে সুরা হুজুরাতের ৬ নং আয়াতে বলা আছে- হে বিশ্বাসীগন, যদি কোন দুরাচারী ব্যক্তি কোন খবর নিয়ে আসে তাহলে তা যাচাই করে দেখো। যাতে এমন না হয় যে ( সে খবরের উপর ভিত্তি করে) তোমরা কোন জনগোষ্ঠির ক্ষতিসাধন করলে। আর পরবর্তীতে এ জন্য পরে তোমরাই অনুতপ্ত হলে।


আপনি কাকে কতটুকু বিশ্বাস করবেন, সেটি নিজেকেই নির্ধারণ করতে হবে। সামাজিক মাধ্যম কিংবা টিভি চ্যানেল এবং সংবাদপত্র যা-ই হোক, প্রত্যেকের সংবাদের সত্যতার শতাংশ আছে। অর্থাৎ কেউ পুরোপুরি সত্য দাবি করলেই সত্য হয়ে যায় না। কিন্তু আমাদের পক্ষে সত্যিকারের সত্যি'টি বের করে আনা খুব কঠিন। যেমন আপনার পছন্দের মিডিয়া ওপরের ছবির ডান পাশের অংশটি দেখাচ্ছে নাকি বাম পাশের অংশটি দেখাচ্ছে সেটি জানা দুস্কর। সেজন্য যে কোন পত্রিকা, চ্যানেল, অনলাইন নিউজের সত্যতার পার্সেন্টেজ গড়ে কত সেটা যথাসম্ভব যাচাই করে নেয়া দরকার।


উপরের ছবিটি মিডিয়া বা সংবাদ মাধ্যমের পক্ষপাতদুষ্টতার উৎকৃষ্ট নমুনা। 'মার খায় যে, দোষীও হয় সে'- অবস্থাটা এমন দাড়িয়েছে। তাই অনলাইনে একটি ছবি কিংবা প্রযুক্তির উৎকর্ষতার যুগে এখন ভিডিও দেখেও কোন কিছু বিশ্বাস করার আগে একটু বিশ্লেষণ করে নিতে হবে। যাচাই বাছাই করার দায়িত্ব আপনার বিবেকের। কে সত্য বলছে সেটা যাচাই করার ক্ষেত্রে হযরত লোকমানের একটি অসাধারণ উক্তি আছে। তিনি বলেছেন- যদি কোন লোক তার একটি চোখ হাতে নিয়ে এসে অভিযোগ করে যে অমুক ব্যক্তি আমার চোখ তুলে নিয়েছে, তবুও অভিযুক্ত ব্যক্তির কথা না শুনে তুমি তার কথার উপরে সিদ্ধান্ত নিয়োনা। সুতরাং যারা ফেসবুক বা ব্লগে লেখালেখি করেন, কমেন্ট করেন, তাদের আরো সচেতন হওয়া উচিত। যেকোন সংবাদ দেয়ার আগে বা ব্লগ লেখার আগে নিজস্ব বিচারবুদ্ধি প্রয়োগ করে এর সত্যতা যাচাই করে নেয়া দরকার। আর যদি তা না করে খবর পেলাম তাই ছড়িয়ে দিলাম- এ টাইপের হয় আপনার স্বভাব তাহলে শেষের হাদীসটি আপনার জন্য। রাসুল সা. বলেছেন- কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে, সে যা শোনে তাই (যাচাই বাছাই না করে) বলে বেড়ায়।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৩০
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিলেশনশিপ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৮ ই জুন, ২০২৬ রাত ১০:২৩

রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ

কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!

বয়স হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×