পুরোনো ম্যাসেজটা ঠিক আগের মতই আছে
এখনো ডিলিট হয়নি।।
নতুন অনেক ম্যাসেজ জমা পরছে
প্রতিনিয়ত, নতুন অনেক মানুষের
নানান রকমের ম্যাসেজ
সুখ বা দুখের কিংবা ভালোলাগার ম্যাসেজ
তবুও বারবার দেখা হয়েছে
সেই পুরোনো ম্যাসেজটা..।।
মুঠোফোন টাও পরিবর্তন হয়েছে
বহুবার, তবুও ম্যাসেন্জারটা
এখনও বয়ে বেড়ায় সেই পুরোনো ম্যাসেজটা,
যান্ত্রিকতার ভীড়েও অবসরের ফাকে
ছুয়ে দেখা হয় ম্যাসেন্জারে পড়ে থাকা
সেই পুরোনো ম্যাসেজটা ।।
অনেক নিয়ম বদলে গেছে
যোগ করা হয়েছে আধুনিক অপশন
কিন্তু এখনও ম্যাসেজটা
আগের স্থানেই রয়ে গেছে
বদলায়নি কোন শব্দ ।।
অন্য সকল ম্যাসেজের ভীড়ে
চাপা পড়ে গেছে
সেই পুরোনো ম্যাসেজটা
তবুও ডিলিট হয়নি...!
লেখা - শামীম সাগর
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৬ রাত ৮:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



