বাবা এই নাম টা শুনলে বা মনে করলে মাথায় শাসনের কথা মনে পরে কিংবা এমন মনে যেন কেউ একজন লাঠি নিয়ে দুর হতে আসছে মানে আজকে আর রক্ষা নেই। এইটা বেশির ভাগ ক্ষেত্রে ছেলেদের জন্য প্রযোজ্য। আসলে বাবারা ছেলেদের কেই শাসনের মধ্যে রাখে। এর কারন হলো ছেলেরা একটু বেশি দুষ্টু প্রকৃতির হয়ে থাকে। হ্যা এটাও ঠিক যে বাবারা মেয়েদের কে অনেক বেশি আদর করে, এটা আসলে বড় কোন বিষয় নয়। বাবার কাছে সকল সন্তান সমান শুধু ভালবাসা বহিঃপ্রকাশের ধরন টা একটু অন্যরকম হয়। তো সে যাই হোক বাবা এমন একজন মানুষ যিনি শত অভাব, অনটন বা কষ্টের মধ্যে থাকলেও কখনো সন্তানদের কষ্ট বুঝতে দেয়না। মাথার উপর ছাদের মত অবস্থান করেন। খুব আগলে রাখেন, বাবার শাসনের মধ্যে লুকিয়ে থাকে অসীম স্নেহ, ভালোবাসা। বাবা সকল সন্তানের কাছে রিয়েল একজন সুপার হিরো, আদর্শ। বাবাকে দেখেই সন্তান চলাফেরা, আচার-ব্যবহার, কথাবার্তা ইত্যাদি প্রায়ই সবকিছুই শিখে। বাবা শত ব্যস্ততার মাঝেও সব সময় সন্তানদের খোজ খবর রাখেন। এমনও হয়, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। সন্তানের ভবিষ্যতের কথা মাথায় রেখে অর্থ সঞ্চয় করে। ভালো স্কুল কলেজে পড়ানোর জন্য অসমান্য চেষ্টা করেন। বাবাও একজন রক্ত মাংসে গড়া প্রকৃত একজন মানুষ। হয়তো বাবার শাসনের কথা টা মনে পরে বেশি, তবুও একটু ভাবা উচিত বাবার আড়াল করে রাখা ভালোবাসা যা একদম শাশ্বত।
অনেক দিন আগের কথা, একদিন বাসে চরে যাচ্ছিলাম। একটা লোক লুঙ্গি পড়া কোলে তার ছোট ছেলেটা। খুব ভীরের মধ্যে দাড়িয়ে থেকেও তার ছেলেকে কোলে ধরে আছে দীর্ঘসময় খুব গরমের মধ্যেও। আমি বিষয় লক্ষ্য করলাম, কিন্তু কি করার আমিও দাড়িয়ে ছিলাম। হঠাত যখন একটা ছিট ফাকা হলো আমি ডেকে লোকটা কে বসালাম। খুব একটা স্বস্তির দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তখনও তার কোলে থাকা ছেলেটাকে জড়িয়ে ধরেই রাখল, কিছু একটা দিয়ে ছেলেটাকে বাতাস করার চেষ্টা করল। আমি অনেক্ষন দৃশ্য গুলোর সাক্ষী হলাম। তখন একটা বিষয় খুব অনুধাবন করলাম ।
এই হলো বাবা, যার ভালোবাসা, আদর, স্নেহ চিরন্তন। হয়তো আমরা কখনো এই বিষয়টা কখনো চিন্তা করিনা।
আসলেই মাঝে মাঝে খুব বলতে ইচ্ছে করে "বাবা তোমাকে খুব খুউব ভালোবাসি"। হ্যা ভয়ও পাই তবে এই ভয় পাওয়া টাও ভালোবাসার অন্যরকম একটা বহিঃপ্রকাশ।।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৬ ভোর ৪:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



