আজ বিশ্ব বাবা দিবস। বাবার জন্য নির্দিষ্ট দিবস কেন এটা আদৌ আমার মাথায় কোনরুপ কাজ করে না। এটা পশ্চিমা সংস্কৃতির একটা সংস্কার বা প্রথাই বলা যায়, যার বিষয়ে আমার ধারনা খুবই ক্ষীণ। পশ্চিমা দেশ গুলোতে ছেলেমেয়ে বড় মানে মেচুরড্ হয়ে গেলে তারা বাবা মা এর কাছ থেকে একটু দুরে সরে যায়। যার প্রভাব আমাদের দেশে অনেক টা প্রভাব বিস্তার করছে। সে বিষয়ে এত বিস্তারিত কিছু লিখবোনা আজ। বাবা দিবস তো কেবল এক দিনের জন্য তাহলে বাকি দিন গুলো কি!! বাবা বা মায়ের জন্য ভালবাসা কি ঐশুধু একদিনের জন্য ?
সন্তানেরা বাবার আদর্শে প্রতিষ্ঠিত হয়। বাবাই হচ্ছে মূল পথ প্রদর্শক। সন্তানকে শিক্ষিত করে তোলে, মানুষের সাথে চলতে শেখায়, ন্যায় ও অন্যায় বোঝার জ্ঞান দেয়। সারাদিন পর যখন কাজ শেষে বাসায় ফিরে তখন সন্তানের হাসি মাখা মুখ খানি দেখলেই বাবার সব ক্লান্তি দুর হয়ে যায়।
প্রতিদিন হোক বাবা'র জন্য , মায়ের জন্যও। ভালোবাসি বাবা অনেক ভালোবাসি, মনের ভেতর শাসনের একটা ভয় লুকানো তবুও ভালোবাসি। কোন নির্দিষ্ট দিনের প্রয়োজন বোধ করি না।।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৬ রাত ৯:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




