আমাদের চোখে মানুষের খারাপ বিষয় গুলো খুব সহজেই পরিলক্ষিত হয়। কিন্তু মানুষের ভালো গুণাবলি দৃষ্টির আড়ালেই থেকে যায়। বলতে গেলে যা হবার না তাই ই বেশি ঘটে। কিন্তু এটা ঠিক নয়, আমাদের উচিত যার যেটা ভালো সেটা মনে রাখা, সেই সকল ভালো বিষয় গুলো কে তুলে ধরা। মানুষ কে বা তার গুণাবলি কখনোই তার জাত বা ধর্ম দিয়ে বিচার উচিত নয়। সব জাতি বা ধর্মেই ভালো এবং খারাপ মানুষ আছে, থাকতেই পারে এটাই সাভাবিক। হাতে গোনা কিছু খারাপ মানুষের জন্য সবাইকে একই কোটায় বিচার করা ঠিক নয়। আমার নিজেরই অনেক বন্ধু আছে যারা ইসলাম ধর্মের ছাড়াও ভিন্ন কোন এক ধর্মাবলম্বি। কেউ হিন্দু, খ্রিষ্টান বা বৌদ্ধ ধর্মের লোক। আমরা এক সাথে লেখা পড়া, খেলাধুলা, উঠাবসা, আড্ডা দিতাম, এখনও তাই করি কোন বৈষম্য বা বিরোধ নেই। আসলে আমাদের মাঝে একটা ভালোবাসা আর পরস্পরের জন্য একটা সম্মান তৈরি হয়ে গেছে। আসলেই কথাটা সত্য সম্মান দিলে সম্মান পাওয়া যায়।
কিছু দিন আগের একটা ঘটনা শেয়ার করছি, এখন রমজান মাস চলছে। মুসলিমদের জন্য খুবই মহিমান্বিত মাস। এই এক মাস আমরা মুসলিমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম সাধনা করি। ফযরের আযান থেকে মাগরিবের আযানের সময় পর্যন্ত পান আহার থেকে বিরত থাকি। কেউ যদি অসুস্থতার কারনে রোযা না রাখে তবুও সে লুকিয়ে খাওয়া দাওয়া করে, রোযাদারদের সামনে খাওয়া দাওয়া করে না। আমি আইসিএমএবি (ICMAB) এর একজন ছাত্র। এখানেও অনেক ধর্মের মানুষ পড়াশোনা করতে আসে। তো ১২ রোযার দিন মানে ১৮ই জুন আমি লাইব্রেরিতে অধ্যয়ন করছিলাম। কোন এক কাজের জন্য লাইব্রেরির বাইরে গিয়েছিলাম, যখন ফিরছিলাম তখন লাইব্রেরির দরজা থেকে একটু দুরে এক সিনিয়র আপু তিনি হিন্দু ধর্মাবলম্বি একটা পানির বোতল হাতে লুকিয়ে পানি পান করতে যাবে ঠিক ওই সময় আমি আর এক বন্ধু সাথে ওপাশ দিয়েই যাচ্ছিলাম। উনি আমাদের কে দেখে খুব দ্রুত পানি পান না করে বোতল আড়াল করে ফেলছিল। এটা তিনি আমাদের ধর্মের প্রতি সম্মান দেখিয়োছেন যা আমি অনেক মুগ্ধ আর বিস্মিত হয়েছি। আমি তাকে খুব বিনয়ের সাথেই বললাম আপু কোন সমস্যা নেই আপনি পানি পান করতে পারেন এই বলে আমি ভেতরে চলে যাই। তারপর এই বিষয়টা আমি আমার বন্ধুদের সাথে আলাপ করি। সত্যি উনার মতো এরকম চিন্তাশীল মানুষ খুব কমই মেলে। ভালো মানুষ কোন নির্দিষ্ট কোন গোত্র বা জাতি থেকে আসে না। ভালো মানুষ সবসময়ই ভালো, তার চিন্তা ধারা কাজ কর্ম সবই ভালো। সে ভালো মানুষ এটা কারও শরীরে লেখা থাকে না। তার কাজ এর মধ্যেই নিহিত থাকে। একটু সুন্দর চিন্তা করলেই আমরা পৃথিবী টা বাধা বৈষম্য হীন করে সাজাতে পারি।।
আমার এই লেখা কাউকে কষ্ট বা খোচা দেওয়ার জন্য লেখা হয়নি। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি দুঃখিত। বিনিত অনুরোধ লেখার বিষয় বস্তুটা অন্য ভাবে গ্রহন করবেন না, খুব বিনিত অনুরোধ।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৬ রাত ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




