শুধু তোমার জন্য, প্রিয়তমা
মিশরের নীল নদ
একাই সাতরে দিয়েছি পাড়ি
অজানা ইংলিশ চ্যানেলে
চালিয়েছি দুঃসাহসিক অভিযান!!
শুধু তোমার জন্য, প্রিয়তমা
বিয়ার গ্রেইলস্ কে দিয়েছি টক্কর
খেয়েছি অসংখ্য কীট পতঙ্গ!!!
শুধু তোমার জন্য, প্রিয়তমা
হৃদয়ে সংস্থাপন করেছি চার জিবি ব়্যাম
প্রেমের গতিকে করেছি অস্থির..।।
শুধু তোমার জন্য, প্রিয়তমা
মান্না দে কে করেছি নকল
লিখেছি গান, করেছি নতুন সূর
তুমি কি সত্যি সেই আগের মতই আছো
নাকি পুরোপুরি বদলে গেছ ??
শুধু তোমার জন্য, প্রিয়তমা
সেজেছি বীরপুরুষ
পলাশীর প্রান্তর করেছি আবার রক্তাক্ত।
শুধু তোমার জন্য প্রিয়তমা
হয়েছি উম্মাদ
পাগলা গারদ হয়েছে অস্থায়ী নিবাস।
শুধু তোমার জন্য, প্রিয়তমা
জীবন রেখেছি বাজি
দুরন্ত ষাড়ের চোখে বেধেছি লাল কাপড়,;
কি গুতান গুতাইছে!!
শুধু তোমার জন্য, প্রিয়তমা
ফুয়াদের এ্যালবামে হয়েছি বন্দি
সেজেছি বন্য
বিশাল আমাজন করেছি তছনছ।।
শুধু তোমার জন্য, প্রিয়তমা
আর দশটা মুভি ছেড়ে দেখেছি টাইটানিক
তবুও কি তোমার মনে হয়নি আমায় রোমান্টিক।
শুধু তোমার জন্য, প্রিয়তমা
বিদ্যুত বিহীন এলাকায় করেছি বসবাস
হারিকেনের নিভু নিভু আলোয়
সম্পন্ন করেছি অসম্পুর্ন দুঃখের সাতকাহন..।।
লেখা- শামীম সাগর
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




