এই যে এত রাতজাগা, যতসব
অস্থীরতা ফেসবুকে চোখ, অস্বস্তির প্রহর
ইনবক্সে কোন ম্যাসেজের অপেক্ষা,
এরপর দুঃখ ভাগাভাগি পোষ্ট স্ট্যাটাস,
আর সিএফএল বাতির আলোয়
রাত জেগে থাকা,
হঠাৎ হুটহাট অযাচিত শব্দ নিস্তব্দতায়‼
এই যে এত নিরবতা, রাতভর
টাচ্ স্ক্রীনে স্ক্রল করে যাওয়া,
চার্জ শেষ হওয়া অবধি,
চোখে ঘোর ক্লান্তির বিষাদনা
ঘুম না আসা অস্থির যন্ত্রনা,
সুইচ অন সুইচ অফ
বালিশে মাথা রেখে সারারাত
ঘুম না আসা দুঃসপ্নের আর্তনাদ‼
লেখা: শামীম সাগর,,
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



