somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শীতের সকালে দূর গন্তব্যে ( ছবি ব্লগ )

০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত শক্রবার,
সাত সকালে প্যাডেল মেরে বেরিয়ে পরলাম দুর গন্তব্যের উদ্দেশ্যে অনেক দিন পর। শীতের সকালের বাই-সাইকেল রাইড, গন্তব্য আওরাখালি বাজার,কালিগঞ্চ,গাজীপুর। বেশির ভাগ সময় ব্যস্ত থাকি তাই খুব একটা ঘুরাঘুরি করতে পারি না। তাই ছুটির দিন সাইকেলে চড়ে বেরিয়ে পরি..!

ছবি-১
জায়গাটার নাম সুকুন্দিরবাগ, টংগীর পরে পূবাইল ইউনিয়নের শুরু। এখানে খুব সুন্দর পরিবেশ, নিরিবিল।।



ছবি-২
কূয়াশা আচ্ছন্ন আকাশে সূর্যোদয়, ছবিটা তোলার জন্য বেশ কিছুক্ষন অপেক্ষা করতে হয়েছে...!



ছবি-৩
জয়দেবপুর, হাড়িনাল বাজারের পরে জায়গাটার নাম হানকাটা, এখানে কুয়াশা দেখে সবাই একটু থমকে গেলাম। এরকম কুয়াশা শহরে দেখা যায় না। ক্যামেরা বন্দী করতে ভুল করলাম না!!



ছবি-৪
যেমন কুয়াশা তেমনি শীতের তীব্রতা এখানে।



ছবি-৫
সকাল ৯.৩০ মিনিটে তোলা তখনও আকাশ কুয়াশায় ঘেরা, সূর্যের মৃদু উকি..!



ছবি-৬
আমতলি বাজারে যাওয়ার পথের ব্রিজ, আশেপাশে কোন মানুষ জন নাই, তাই ব্রিজের নাম জানতে পারি নাই।



ছবি-৭
নদীটার নামও জানা হয় নাই, শীত মৌসুমে পানি কম।।



ছবি-৮



ছবি-৯
সম্মিলিতভাবে সবার ছবি নিতে পারিনি সবাই যে যার মত সামনে এগিয়ে গেছে।



ছবি-১০
দুপুর ১২ টার দিকে তোলা, তখন বিশ্বাষ হচ্ছিলো না যে এই রাস্তায় সাইকেল চালিয়ে এসেছি।।



সকল ছবি আমার স্মার্টফোনের ক্যামেরা দিয়ে তোলা। গরীবের ডিএসএলআর নাই!!

খুব বিষ্মিত হয়ে শীত সকালের পরিবেশ উপভোগ করলাম!! বিশেষ করে হানকাটার এই জায়গাটায়! এখানে প্রায় ৯ টার দিকেও প্রচুর প্রচুর কুয়াশা, এরকম কুয়াশা শহরে খুজে পাওয়া যায় না। একটা সময় সাইকেল চালাতেও ভয় লাগছিলো, যত ভেতরে যাই রাস্তা তত কুয়াশা আচ্ছন্ন! সামনের পথ স্পষ্ট করে দেখা যায় না!! খুব দারুন একটা অভিজ্ঞতা সম্পন্ন বাই-সাইকেল রাইড!! তবে কোন বিপদ হয় নি, এরকম বাই-সাইকেল রাইডে ছুটি পেলেই বেরিয়ে পরি।।

সাদা মনের মানুষ ভাইকে ধন্যবাদ, কারন ছবিগুলো আপলোড করবো কিনা তাই ভেবে ভেবে দেরী করে ছবি ব্লগ টা পোষ্ট করলাম। উনার ঘুরাঘুরি দেশের বিভিন্ন প্রান্তে, তারপর ব্লগে ছবি পোষ্ট দেখে পোষ্ট করা মনোবল পেলাম

লেখায় ভূল ত্রুটি মার্জনার দৃষ্টিতে দেখবেন
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২১
৩৯টি মন্তব্য ৩৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাকার কাকগুলো গেলো কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:১০


স্কটল্যান্ড থেকে ২০২৪ সালে ফিরে আসার পর থেকে আমি একটা অদ্ভুত পরিবর্তন টের পাচ্ছি। সকালের শব্দটা যেন অন্যরকম হয়ে গেছে। আমার বার্ডওয়াচার বন্ধুরা বছরের পর বছর ধরে সতর্ক করে... ...বাকিটুকু পড়ুন

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮



আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।

প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৮

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !



বাংলাদেশে নূতন ভাবে এই প্রসঙ্গটি আসতে শুরু করছে ।
আমাদের আইনে এই ব্যাপারে নির্দিষ্ট কিছু আছে কিনা জানা নেই । তবে বিরোধী দল সংসদে
তাদের... ...বাকিটুকু পড়ুন

পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

লিখেছেন খায়রুল আহসান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০

আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন

×