somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিলিয়ার রহমান রিয়াজ; ব্লগের ফেলুদা

৩১ শে মার্চ, ২০১৭ রাত ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"রিয়াজদা" আমাদের ফেলুদা

এক এক করে চুরি হয়ে যাচ্ছে ব্লগ থেকে কবিতাবলি। সমগ্র কবিতা কখন ১৮ জন কখনও ২০ জন বা তার অধিক কপি করে পেষ্ট করে ফেসবুকে নিজের নামে স্বেচ্ছায় চালিয়ে দেওয়া হচ্ছে হর হামেশা। এ বড় হৃদয় বিদারক ঘটনা যতদিন না চোখে পড়লো। লেখা চুরি সে আজব এক প্রতিভা। প্রতিভা না বললেই নয়, সুন্দর একটা কবিতা নিজের নামে চালিয়ে দেয়াটা চাট্টি খানি কথা নয়! ( চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরা )
কিন্তু এভাবে এক কবির কবিতা অন্য এক নকল ভন্ড কবি চালিয়ে দিলে লেখক সত্তার অস্তিত্ব সংকটে পরে যাবে। কি করা যায়, সমগ্র ব্লগে লেখকদের আহাজারি, কি করা যায় এমতবস্থায়!? বলে কয়ে, লজ্জা দিয়েও কুম্ভিলকদের কাউকেই থামানো যাচ্ছে না। এমনকি বেশ কিছু লেখা কবিতা চুপিসারে চুরি হয়ে যাচ্ছে কিন্তু ধরা তো দূরের কথা কেউ টেরই পাচ্ছেনা!
ঠিক এমতো অবস্থায় আমাদের এক খুব প্রতিভাবান, খুব ভালো একজন লেখক, জনাব বিলিয়ার রহমান রিয়াজ ওরফে "রিয়াজদা" এইসব চোর ছেচ্চর কুম্ভিলকদের এক এক করে তার অতি প্রতিভাবান গোয়েন্দা কৌশল অবলম্বন করে হাতে নাতে ধরে ফেলে, যা নিয়ে কিছুদিন আগে উনি কয়েকটি বিশাল পোস্ট করেছেন। উনার এই কাজকে স্যালুট জানাই। সবচেয়ে কষ্টের বিষয় হলো উনার নিজের লেখাও অনেক অনেকবার চুরি হয়েছে! যা সত্যি কষ্টজনক। কিন্তু উনি ব্যোমকেশ, ফেলুদার মত যেভাবে এই লেখা চোরদের ধরেছেন তা সত্যি উচ্চ প্রশংসনীয়।

পাদটিকা:- লেখা চুরির ব্যাপারে আমি সহ সকল ব্লগার মর্মাহত। আমাদের রিয়াজ ভাই যেভাবে এইসব তথ্য উদ্ধার করেছেন এইজন্য তাকে বিশেষ একটা ধন্যবাদ জানাই সবার পক্ষ থেকেই। আমি সকালে খায়রুল আহসান ভাইয়ের কবিতায় রিয়াজ ভাইয়ের কমেন্ট টা দেখে পুরো হতাশ হয়ে গেলাম! খায়রুল আহসান ভাইয়ের লেখাটাও চুরি হলো মানে কপি পেষ্ট হলো। আমি তা দেখে চমকে উঠি আর পুরো হতাশ হই।। রিয়াজ ভাইয়ের এই পরিশ্রমকে অভিনন্দন জানাই। উনার এই চুরি রহস্য বের করার কাজটা দেখেই আমার মাথায় চট করে কথাটা এসে পরে "রিয়াজদা" আমাদের গোয়েন্দা ফেলুদা। খুব বিচক্ষণ এবং চতুর্দিক চোখ না রাখলে এই কাজ করা যায় না।

*আমি মাঝে মাঝে ফেসবুকে ঢুকি তো দেখি অনেকেই কবিতা পোষ্ট করে। যখন প্রশংসা সহ মন্তব্য করি তখন আর উত্তর পাইনা! তখনই গুগল মামার সাহায্যে চেক করে দেখি এটা অন্যজনের লেখা সে নিজের নামে চালিয়ে দিয়েছে! আমি এযাবৎ অল্প কয়েকটা দেখেছি যারা কবির নাম উল্লেখ করে দিয়েছে আর যারা দেয়নি তাদের পোস্টে এটুকু মন্তব্য করি ভাই এটাকি সত্যি আপনার কবিতা!? এরকম প্রশ্ন করায় অনেকে পোষ্ট ডিলিট করেছে আবার অনেকে ব্লক করেছে; নাইছ এক্টিভিটিজ!

**রিয়াজ ভাই আপনার অনুমতি ছাড়াই আপনাকে নিয়ে লেখলাম প্লিজ ভাই কিছু মনে করবেন না। আপনি লেখেন ভালো বিশেষ করে কবিতা লেখেন অসাধারণ তা অনস্বীকার্য; কিন্তু এখানে আপনাকে গোয়েন্দা বানালাম। সকাল থেকে তাই চিন্তা করতে করতে লেখাটা লিখে ফেললাম।

*** লেখা যারা কপি-পেষ্ট করছেন জানি না শুনবেন কি না; একটা গল্প বা কবিতা লেখা এতো সহজ বিষয় বস্তু নয়, অনেক সাধনার ব্যাপার। তাই এর আগেও অনেক বার বলেছি এবারও বলছি যদি পারেন তো একটা কবিতা লিখে দেখান নিজের যোগ্যতাবলে।

বি:দ্র: লেখা খুব ভালো সাজিয়ে লেখতে পারি না, যদি কোনোরূপ ভুল হয় তাহলে মার্জনার দৃষ্টিতে দেখবেন প্লিজ।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৭ রাত ১২:২৫
২৯টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

×