বিভিন্ন সময় আমরা দেশীয় প্রতারকের কথা পড়ি বিভিন্ন দেশি-বিদেশি পত্র-পত্রিকায়, বিশেষ করে আরব দেশগুলোতে দেশীয় প্রতারক বা খারাপ খবরগুলো বেশ বড় করে প্রকাশ করা হয়। কিন্তু সে দেশীয় মানুষ যখন জুলুম করে, প্রতারণা করে তা সংবাদপত্রে দূরে থাক, পাশের জনের কাছেও পৌঁছায় না।
ইন্ডিয়ান করলেও বাঙালি, পাকিস্তানি করলেও বাঙালি, আফগানি করলেও বাঙালি কুয়েতিরা করলেও বাঙালির দোষ! কথায় বলে না গরিবের বৌ সবার ভাবী!
আলীবাবা চল্লিশ চোরের গল্প কে না জানে! সেটি আরব দেশের ঘটনা। সেই আরব দেশের এক প্রতারকের ঘটনা বলতে যাচ্ছি আজ। সৌদিআরবে বা বিশ্বের দ্বিতীয় পবিত্র নগরী মদিনায় কিছুদিন আগে ঘটেছিলো। আল্লাহর নৈকট্য লাভের আশায়, নবীজীর রওজা শরীফ দিদারে আশায় জীবনের গুনা ক্ষমা চাওয়ার আশা নিয়ে মানুষ হজ ও ওমরা করেন। আর আল্লাহ’র বিধি-বিধান আমাদের চেয়েও বেশি জানে আরবের লোকজন। তারপরও তারা প্রতারণা করে, জুলুম করে, নির্যাতন করে।
সে রকম এক কুয়েতি প্রতারকের কাছে প্রতারিত হলো এক বাংলাদেশি দোকানি। মদিনা হারাম শরীফের অতি নিকটে এক বাংলাদেশি কাপড়ের দোকান থেকে এক কুয়েতি হাজি (হাজি না বলে পাজি বলাই ভালো) দুদিন ঘুরে বেশকিছু দামি বোরখা পছন্দ করেন, যার মূল্য ১৩ হাজার সৌদি রিয়াল (বাংলা টাকায় দাঁড়ায় ২ লাখ ৪৫ হাজার ৭০০ টাকা)। দোকানি ৫ ও ১০ রিয়াল লাভে বোরখাগুলো কুয়েতি হাজির কাছে বিক্রি করে। এরপর ওই কুয়েতি হাজি দোকানিকে ১৩ হাজার সৌদি রিয়ালের সমমূল্যের কুয়েতি দিনার দেন। বলে রাখা ভালো, মক্কা ও মদিনায় দোকানিরা সব দেশের টাকা নেন। এবং ওই দোকানি পরম মমতায় বোরখাগুলো কুয়েতির গাড়িতে তুলে দেন। ওই কুয়েতি হাজি দোকানিকে ৫ ও ১০ মুদ্রা মানের নতুন কুয়েতি নোট দিয়েছিলো। সাধারণত ৫ ও ১০ টাকার নোট জাল হয় না ভেবে বাংলাদেশি দোকানি নিঃসন্দেহে কুয়েতি দিনারগুলো নিতে দ্বিধা বোধ করে নি। তার ওপর আবার একজন হাজি মানুষ! হাজি বলে কথা! রাতে দোকান বন্ধের আগে যখন কুয়েতি দিনারগুলো রিয়াল করতে গেলো তখন জানতে পারলো দিনারগুলো অচল। জানি এ প্রতারণার কথা কখনও আরবের কোনো পত্রিকায় ছাপা হবে না। কোনো জুলুম, বাঙালির ওপর অত্যচার কখনও আরবে কোনো সংবাদপত্রে ছাপা হয় নি, হবেও না, কারণ অভিভাবকহীনরা কোথাও গিয়ে বিচার পায় না। মা-বাবা না থাকলে সন্তানের যেমনটি হয়!
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।