somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চট্টগ্রামে আদালতে এসআই’র বিরুদ্ধে অভিযোগ ।। অপহৃত ছাত্রীকে উদ্ধার করে তিনদিন নিজের কাছেই রেখে দিল পুলিশ

২৪ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসসালামু আলাইকুম। সবাইল ভাল আছেন? অনেক দিন পর আজ ফিরে এলাম আপনাদের মাঝে, সাথে একটি কৌতুহলী খবর যা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না...


নগরীর পাঁচলাইশ থানার এক এসআই’র বিরুদ্ধে অপহৃত এক কলেজ ছাত্রীকে উদ্ধারের পর তিনদিন পুলিশ হেফাজতে রাখার মতো গুরুতর অভিযোগ উঠেছে। ওই ছাত্রীকে আদালতে সোপর্দ না করে তিনদিন ধরে নিজের হেফাজতে রাখার অভিযোগ উঠে এসআই অরুণ কান্তি বিশ্বাসের বিরুদ্ধে। অথচ নিয়মানুযায়ী গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে তাকে আদালতে উপস্থাপনের কথা।

সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমানের আদালতে

ওই অপহরণ মামলায় শুনানির এক পর্যায়ে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী এই গুরুতর অভিযোগটি তোলেন।

বিচারক তাৎক্ষণিকভাবে নথিপত্র পর্যালোচনা করে মহানগর পিপি অ্যাডভোকেট কামাল উদ্দিন আহম্মেদকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। একই সঙ্গে মামলার আগামী ধার্য তারিখে বিষয়টি আদালতকে অবহিত করারও আদেশ দেন।

আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী আজাদীকে বলেন, ‘পাঁচলাইশ থানার এসআই অরুণ কান্তি বিশ্বাস গত বছরের ১২ অক্টোবর ভিকটিমকে উদ্ধার করেন। ১৩ অক্টোবর ভিকটিমকে আদালতে হাজিরের কথা থাকলেও ১৬ অক্টোবর তাকে আদালতে হাজির করা হয়।

আদালত থেকে পাওয়া তথ্যে জানা গেছে, চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার বদি আলম গলির বাসিন্দা এবং দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের এক ছাত্রী গত ৪ অক্টোবর কলেজে যাবার জন্য বাসা থেকে বের হয়ে অপহৃত হন।

এ ঘটনায় গত ১২ অক্টোবর অপহৃত কলেজ ছাত্রীর মা বাদী হয়ে পাঁচলাইশ থানায় দু’জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আসামিরা হলেন, মোহাম্মদ জসীম (২৩) এবং মোহাম্মদ মুন্না (৪০)।

মামলা দায়েরের পর পুলিশ ওই দিনই দুই আসামিকে গ্রেপ্তার করেন এবং ভিকটিমকে উদ্ধার করেন।

এরপর ১৩ অক্টোবর দুই আসামিকে আদালতে হাজির করা হয়। কিন্তু পাঁচলাইশ থানার ওসির আদেশ সত্ত্বেও ভিকটিমকে আদালতে হাজির করেননি এসআই অরুণ কান্তি বিশ্বাস। পরে ১৬ অক্টোবর ভিকটিমকে আদালতে হাজির করে তার মায়ের হেফাজতে দেওয়া হয়।

এ মামলায় সোমবার আদালতে জামিনের আবেদন জানান আসামি মোহাম্মদ জসিমের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী। এসময় তিনি উদ্ধারের তিনদিন পর আদালতে ভিকটিমকে হাজিরের বিষয়টি তুলে ধরে বলেন, ‘কোন আইনে তদন্তকারী কর্মকর্তা ভিকটিমকে তিনদিন নিজের কাছে রাখলেন বিষয়টি তদন্ত করা প্রয়োজন। কোন স্থানে কিভাবে একজন নারীকে এভাবে পুলিশ রেখেছে এই বিষয়টি কল্পনা করতে যেকোন সচেতন নাগরিকের বিবেকে বাঁধে। এধরনের ঘটনায় পুলিশ পার পেয়ে গেলে সমগ্র নারী সমাজকে তথা জাতিকে কলংকিত করা হবে।

গতকাল ওই পুলিশ কর্মকর্তাকে এই বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য আদালতে তলব করেন বিচারক। তবে বিচারকের প্রশ্নের জবাবে তিনি এর কোন সদুত্তর দিতে পারেননি।



সূত্র এখানে
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বুনো মহিষের পাল!

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯



ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।

অনেকদিন ধরেই মগজে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

×