somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হতাশায় বিহ্বল একখানা স্থিরচিত্র এবং আমরা!

৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডঃ মুহম্মদ জাফর ইকবাল' আমাদের প্রজন্মের সুপার-হিরো! যিনি তাঁর সরল স্বীকারোক্তি-মূলক লেখা দিয়ে, নতুন প্রজন্মের মেধা-বিকাশ এবং আধুনিক জ্ঞান-চর্চার জন্য নানা চমৎকার-অনবদ্য সব কাজ দিয়ে আমাদের’কে জয় করেছেন। বিদেশের নাম করা বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের সাথে শিক্ষাজীবন সম্পন্ন করে, প্রভূত আরাম-আয়েস-অর্থ পেছনে রেখে দেশে ফিরে এসেছেন। দেশের জন্য, নতুন প্রজন্মের জন্য কিছু করবেন বলে নিরলস পরিশ্রম করে চলেছেন! সেই মানুষটি কাল দুপুর থেকে হতাশায় বিহ্বল একখানা স্থিরচিত্রে আবদ্ধ হয়ে অন্তর্জালিকার পাতায়-পাতায়, সংবাদ মাধ্যম এবং গরম খবরের হাওয়ায় প্রবাহিত হচ্ছেন! কিছু লিখবো না করেও শেষমেশ কি-বোর্ড খানা'কে অত্যাচার করতে বসা!
সত্যি বলতে, এক প্রকার অভিমান নিয়েই আমি বেশ অনেকদিন ধরে উনার কোন লেখা তেমন নজরে আনিনা; কিনি না উনার কোন বই! অথচ এই আমি এক সময় তাঁর কিশোর উপন্যাস গুলো বের হবার আগে থেকেই টাকা জমানো শুরু করতাম, যেন বইটা বের হলে সাথে-সাথেই কিনে নিতে পারি! কিন্তু গত ক’বছরে দেশের সার্বিক পরিস্থিতির প্রেক্ষিতে করা মন্তব্য এবং অবস্থান নেয়ার ক্ষেত্রে উনার কাছে আমি আরও বেশি সততা আশা করেছিলাম বলেই হয়তো এতো অভিমান আমার! তবু যতোই অভিমান করি না কেন, এই দেশের প্রতি, বিশেষ করে নতুন প্রজন্মের প্রতি উনার যে মমতা আর অবদান সেটা যে নিখাঁদ তাতে দুর্জনেরও দ্বিমত নেই। আমি তো অভিমানী ভক্ত বিশেষ!
আজকে উনার ছবিতে যে হতাশার প্রতিফলন আমরা দেখছি সেটা কি তাঁর একলার? এই বিহ্বল হতাশা বহুদিন ধরেই এ দেশের প্রতিটা সচেতন মানুষের! যেটা আজ আবার আমরা নতুন করে আর একবার উপলব্ধি করছি! আমি দুঃখ প্রকাশ করে তাঁর মনোভার লাঘব করবো এমন যোগ্যতা আমার কই! কিন্তু উনার উদ্দেশ্যে বলবো-‘এবারও যদি চূড়ান্ত সৎ সাহসটুকু না দেখান, এবারও যদি আমাদের এই প্রজন্মকে একত্র করে এই সিস্টেম’কে বড়সড় একটা ধাক্কা না দেন; এবারও যদি হেনতেন, হরিদাস, ধইঞ্চাদের রুখে দেয়ার লড়াইয়ে রাজপথে না নামেন তবে আর কবে?’
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×