somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাহলে কি শুধু ‘আমি’ ভালো?

১৯ শে মে, ২০১৫ বিকাল ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভয়ংকর এক সংস্কৃতি চলছে দেশে এখন। কেউ কাউকে ভাল বলতে, কেউ কারো কাজের প্রশংসা করতে একেবারে নারাজ। এই সমস্যাটা বেশি পরিলক্ষিত হয় শিক্ষিত এবং কথিত প্রগতিশীলদের মধ্যে। আওয়ামী লীগ খারাপ, বিএনপি খারাপ, বামরা খারাপ; তাহলে ভাল কে?
হতে পারে-
১। যা নেই তাই শুধু ভাল;
২। ‘আমি’ শুধু ভাল।
‘নেই’-এর প্রতি আকর্ষণ মানুষের স্বভাবজাত, তাই বিষয়টি এ আলোচনার বাইরে রাখা যেতে পারে। আলোচনা করা যেতে পারে ‘শুধু আমি ভালো’ কালচার নিয়ে। রাম, শ্যাম, যদু, মধু- রাম শ্যামের সম্পর্কে কুৎস্যা রটাচ্ছে, শ্যাম রামের সম্পর্কে, যদু মধু সম্পর্কে, মধু যদু সম্পর্কে –এভাবেই চলছে। গণমানুষের কাছে বার্তা পৌঁছে যাচ্ছে- এরা সবাই খারাপ। তারা কোথাও আর অাস্থা রাখতে পারছে না। ফলে খারাপ হওয়ার সংস্কৃতির পালে হাওয়া পাচ্ছে। অাসল দুর্বৃত্তরা পার পেয়ে যাচ্ছে, সব খারাপের মধ্যে তারা লুকানোর জায়গা পাচ্ছে। আসলে কি সব খারাপ? জাফর ইকবালও খারাপ, জয়ও খারাপ? নাকি জাফর ইকবালও ভাল, জয়ও ভাল? দেখুন জিতে যাচ্ছে আসলেই খারাপ যারা, তারাই, তারা জাফর ইকবালকে দিয়ে জয়ের বিরুদ্ধে বলাচ্ছে এবং জয়কে দিয়ে জাফর ইকবালের বিরুদ্ধে বলাচ্ছে!
দেখা যাচ্ছে, যেসব ‘ভাল মানুষেরা’ জাফর ইকবাল স্যারকেও প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন, তাদের যুক্তিগুলো বড় অদ্ভূত। তারা বলতে চাচ্ছেন, জনাব জাফর ইকবাল কেন আওয়ামী লীগের বিরুদ্ধে আরো বেশি বলেননি, কেন তিনি জনপ্রিয় হতে চেয়েছেন, ইত্যাদি। প্রত্যেকটি মানুষের একটি রাজনৈতিক অবস্থান থাকে, তিনি তো তার রাজনৈতিক আদর্শ রক্ষা করেই লিখবেন এবং কথা বলবেন –এটাই তো স্বাভাবিক। আর জনপ্রিয় হতে কে চায় না? ‘কুখ্যাত’ এবং ‘বিখ্যাত’ পরস্পর বিপরীত শব্দ দুটি বিপরীত এই কারণে যে, যে মারাত্মক খারাপ কাজ করে প্রচার পায় তাকে বলা হয়ে কুখ্যাত, আর যে ভাল কাজ করে প্রচার পায় তাকে বলা হয় বিখ্যাত। প্রশ্ন হচ্ছে- জাফর ইকবাল স্যার কুখ্যাত, না বিখ্যাত?
জাফর ইকবাল স্যার চেনা মানুষ, জনপ্রিয় মানুষ, বইমেলায় এখন তার বই-ই সবচে’ বেশি চলে, কারণ, তিনি শিশু কিশোর এবং তরুণদের মন জয় করতে পেরেছেন, তিনি তাদের মধ্যে জ্ঞান বিতরণ করছেন। তার জনপ্রিয়তা দেখে কারো হিংসা হতেই পারে, আমারও তো হয়; মাঝে মাঝে ভাবি- আমারও যদি অমন জনপ্রিয়তা থাকত! আমার লেখাও যদি এত্ত এত্ত মানুষে পড়ত! হিংসায় কোন অসুবিধা নেই, হিংসাও মানবিক, কিন্তু তাই বলে তো কাউকে ‘ভালো’ বা ‘মন্দ’ বলে সার্টিফিকেট দিয়ে দেওয়া যায় না; আমাদের উচিৎ একজন মানুষকে সামগ্রিকভাবে ভাল বা মন্দ না বলে বিষয়ভিত্তিক আলোচনা করা। সাংসদ কায়েস জাফর ইকবাল স্যারকে যা বলেছেন, সেটি সমীচীন হয়েছে কিনা, এবং কতটা অবান্তর কথা তিনি বলেছেন, তা-ই হওয়া উচিৎ এক্ষেত্রে আলোচনার বিষয়বস্তু। জয়ের বক্তেব্যের যে সমালোচনাটুকু জাফর ইকবাল স্যার করেছেন সেটুকু করেও আওয়ামী লীগের রাজনীতির প্রতি সমর্থন বজায় রাখা যায়, যাওয়ার কথা। সে সুযোগটুকু না থাকলে সরকারই বিপদে পড়বে, জাফর ইকবালরা না। পিছন থেকে কাউকে কুপিয়ে চলে গেলে ভিন্ন কথা, সেটি নিয়ে কিছু বলার নেই।
একজন জাফর ইকবাল সব ভাল কাজ একা করতে পারবেন না, কিন্তু অনেকের মাঝে অনেক ভালো কাজ করার প্রবণতা তিনি তৈরি করেছেন, করছেন, তিনি যুক্তিবাদী মানুষ হতে বর্তমান প্রজন্মের শিশু-কিশোর-তরুণদের উদ্ভুদ্ধ করে চলেছেন। বিষয়টা এমন হয়েছে, এতটা প্রভাবশালী একজন মানুষকে দলাকানা বানাতে না পেরে আওয়ামী লীগ নাখোশ হয়েছে, জামাত খেপেছে প্রজন্মের পিছনে তাদের চেয়ে জাফর ইকবাল স্যারের প্রভাব বেশি বলে। সেই স্রোতে গা ভাসিয়ে আপনিও কেন নাখোশ হচ্ছেন?
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৫ রাত ৮:৪৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ২২ সালে লিখেছিলাম: যে শঙ্কা ছিলো তা আজকের বাস্তবতা

লিখেছেন অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১



আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×