somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘ঈশ্বর নাই’ বলার দরকার কী?

২০ শে মে, ২০১৫ দুপুর ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা এই মহাবিশ্বের কতটুকু? অত্যন্ত নগণ্য অংশ, যার গাণিতিক রূপদান প্রায় অসম্ভব। বলা হয়, বিলিয়ন গ্যালক্সি রয়েছে মহাবিশ্বে। এই এক বিলিয়ন গ্যালাক্সিতে নক্ষত্র রয়েছে কয়েক ট্রিলয়ন টি, গ্রহ উপগ্রহ রয়েছে আরো অনেক বেশি। এর খুব সামান্য অংশের সন্ধান এখন পর্যন্ত বিজ্ঞানীরা করতে পেরেছে। তাছাড়া মহাবিশ্ব সম্পর্কে বিজ্ঞানীদের গবেষণা স্থির থাকছে না, আজ যা বলা হচ্ছে কাল তা বদলে যাচ্ছে, শুধু মহাবিশ্ব কেন, বিজ্ঞানের অনেক কিছুই সতত পরিবর্তনশীল। প্রকৃতির পরিবর্তন হলে বিজ্ঞান তো পরিবর্তীত হবেই।
এক পৃথিবী নিয়েই আমাদের যত কাজ কারবার। এর বাইরে কতশত ‘পৃথিবী’ আছে তার খবর আমরা জানি না, মানুষ এবং মানুষের চেয়ে উন্নততর কত ধরনের প্রাণী কোন নক্ষত্রের কোন গ্রহে আছে তাও আমরা জানি না। মহাবিশ্বের কোনো একটি গ্যালাক্সির কোনো একটি নক্ষত্রের কোনো একটি গ্রহে যদি স্বর্গ মেলে? মিলতেও তো পারে, নাকি? ঈশ্বরওতো মিলতে পারে লাখে লাখ। তাহলে অবিশ্বাস কেন? ঈশ্বর যারা আছে বলে তারা অনুসন্ধানের ঝামেলাই যেতে চায় না, অত বুঝতেও চায় না; কিন্তু যারা আমরা বুঝতে চাই, তারা অত সহজে ‘ঈশ্বর নাই’ বলার দরকার কি? ঈশ্বর একজনই বা বলতে হবে কেন? বিশাল মহাবিশ্বের কোন একটি জায়গায় মানুষের মত প্রতি মুহূর্তে ঈশ্বরেরও জন্ম মৃত্যু হচ্ছে না, তাই বা বলি কি করে? ঈশ্বর আছে, বরং বেশিই আছে, হাজারে হাজার লাখে লাখ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ঈশ্বর আছে এই মহাবিশ্বে। আছে না? থাকতে পারে না?
পৃথিবীতে ধর্ম ব্যবসা হয় বলে ‘ঈশ্বর নাই’ বলার তো দরকার নাই। তবে পৃথিবীতে ঈশ্বর একজনই, তিনি এক এবং অদ্বিতীয়। তার জন্ম মৃত্যু ধ্বংস নেই। তিনি অব্যয় অক্ষয় অবিরাম। তিনি নিরাকার তিনি পরম ব্রক্ষ্ম, তিনি সর্বত্র আছেন, জলে ডাঙায় মরুতে সাগরে সর্বত্র তিনি বিরাজমান। তিনি উদ্ধারকর্তা, কখনো তিনি পথিক বেশে উদ্ধার করেন, কখনো তিনি র‌্যাব হয়ে ক্রসফায়ার দিয়ে দেন, কখনো মুখ বেধে চাপাতি হাতে পিছন থেকে ঝাপিয়ে পড়েন, কখনো তিনি চলন্ত বাসে পেট্টোল বোমাও মারেন; তবে কখনই তিনি ব্লগার হয়ে ব্লগ লেখেন না। পৃথিবীর ঈশ্বর শুধু ব্লগ লেখেন না, বাকী সব তিনি করেন।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৫ দুপুর ১২:৫৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ২২ সালে লিখেছিলাম: যে শঙ্কা ছিলো তা আজকের বাস্তবতা

লিখেছেন অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১



আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×