স্পর্শকাতর, মানে স্পর্শে কাতর। ভাল কথা। স্পর্শে কাতর খারাপ না, ইংরেজিতে- সেনসিটিভ। কেউ কেউ আবার ভেরি সেনসিটিভ। স্পর্শকাতর ঠিক আছে, পাশাপাশি স্পর্শামোদ থাকা দরকার ছিল। একজন না হয় স্পর্শে কাতরালো, আরেকজন তো আমোদিত হল, নাকি? তো দিনে দিনে যেটি দেখতে পাচ্ছি- দেশে বিশেষ ধরনের স্পর্শে কাতর লোকের সংখ্যা খুব বৃদ্ধি পাচ্ছে। বন্যা, ক্ষরা, মহামারি, লঞ্চডুবি, প্রেট্টোল বোমা, খুন, গুম, ধর্ষণ, ক্ষুদা, দারিদ্র্য, শিশু হত্যা, শিশু শ্রম কোন কিছুতেই ধারনা করা যায় না যে, এদের কার্ভি/স্লিম/বাল্কি দেহের মধ্যে একটা হৃদয় আছে, ঐসব সমস্যার কথা বলে ‘হাতুড়ি পেটা’ করলেও কোন হৃদয়ের সন্ধান অাপনি পাবেন না। কিন্তু একটা জায়গায় হাত দেন, খুব জোরে হাত দিতে হবে না, জাস্ট একটু স্পর্শ, বর্তমানে স্পর্শও করতে হয় না, পাশ দিয়ে ‘হাতটা’ একটু ঘুরিয়ে নিয়ে আসলেই কাজ হয়ে যায়; তাতেই এদের অনভূতি কাতরায়। আচ্ছা, ‘কাতর’ মানে তো দুর্বল, নাকি? তো কাতরাতে কাতরাতে এরা কিন্তু দুর্বল হয় না, বরং ভয়ঙ্কর হয়। এই অনুভূতির মাজেজা বোঝা কঠিন। বর্তমানে ‘ধ’ বললেই এরা ধর্ম বোঝে, ধ তে তো ধনেশ পাখিও হয়, হয় না? ‘না’ বললে বোঝে নাস্তিক, না তে নাপিত হয় না? চুল কাটো কার কাছে? ‘ঈ’ বললে ভাবে ঈশ্বর বলেছি, সাথে নিজেরাই ‘নাই’ যোগ করে নেয়। বলে, ‘ও ঈশ্বর নাই বলেছে’ কোপা।। যদি কেউ বলে- সবটাই একটা প্রাকৃতিক ব্যাপার, একটা নেচারাল সিস্টেম। তখন বলে, ঈশ্বরকে সিস্টেম বলেছে, কোপা; কেউ আবার কাতরাতে কাতরাতে বলে, আমাগো ঈশ্বররে সিস্টেম করে নিয়ে যাচ্ছে, কোপা।
স্পর্শকাতর
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৪:৩১
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন
ফেরারী বিকেল
বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন
অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন
নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন
আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।