মেধাবীরা সংশয়বাদী অথবা নাস্তিক হয়, এবং তা হবেই, বিভিন্ন কারণে কারো জীবনাচারণ ভিন্ন হতে পারে, তবে এটিই বাস্তবতা। খানিকটা ‘বেকুব’ না হলে নিশ্চিতভাবে কিছু বিশ্বাস করা কঠিন। আবার কিছু ধূর্ত আছে যারা নিশ্চিতভাবে কিছু বিশ্বাস করছে না, কিন্তু বিশ্বাসের কথা বলছে বেকুবদের ধোকা দেওয়ার জন্য। কথা হচ্ছে- পৃথিবীতে বেকুবদের সংখ্যাই বেশি। ফল যা হওয়ার তাই হয়েছে। এখন এই কম মেধাবীরা যেহেতু সংখ্যাই ভারি, তাই তাদের একটা নিয়ন্ত্রণ তো থাকবেই। ঈশ্বর বেশেই তারা নিয়ন্ত্রণ বজায় রাখতে বাধ্য হয়। যদিও নিয়ন্ত্রণ তাদের হাতে নেই, সুযোগ নিয়েছে ধাপ্পাবাজেরা। একটি গল্প বলি- মামা বাড়িতে একঘর নিকট প্রতিবেশী ছিল- সেখানে একটি ছেলে প্রচুর পড়াশুনা করত। প্রচুর মানে প্রচুর। ক্লাস সিক্স থেকে সে খেয়ে না খেয়ে পড়াশুনা শুরু করে এবং সেধারা সে অব্যাহত রাখে এসএসসি পরীক্ষা পর্যন্ত। এত পড়েও কিন্তু তার কিছু হয়নি। কোনমতে সে এসএসসি পাশটা করেছে। তারপর আর এগোতে পারেনি। তার আগ্রহ বা চেষ্টার কোন ত্রুটি ছিল না। এরকম হাজার হাজার উদাহরণ আছে, যাদের আগ্রহ এবং চেষ্টার ত্রুটি থাকে না, কিন্তু মেধার অভাবে পেরে ওঠে না। এই চেষ্টা করেও পেরে না ওঠা মানুষদের আপনি বুঝ দেবেন কীভাবে? আরেকটি ছেলের কথা বলি- একই এলাকার সে। সেও দুঃস্থ পরিবারের। খেলেধুলে, সবকিছু করে, মাঝে মাঝে একটু পড়াশুনা করে সে এসএসসিতে ভাল রেজাল্ট করল এবং ধাপে ধাপে তার অগ্রগতি হল, এখন সে ভাল চাকরি করে। বিভিন্ন সময়ে শ্রমজীবী বিভিন্ন মানুষের সাথে আলোচনা করে দেখেছি- কোন পরিবর্তনের কথা তারা চিন্তাই করতে পারে না, তারা শুধু তাদের শরীরের উপর আস্থা রাখে। ঘাড়ের উপর অবস্থিত মাথাটার ভিতর যে কিছু থাকতে পারে, সে বিশ্বাসই তাদের নেই। ফলে বিশ্বাস প্রতিষ্ঠিত হয়েছে অন্য কিছুতে। আসলে বাস্তবতাটা মানতেই হবে। এই যে জেনেটিক্যালি কম যোগ্যতার মানুষ, এরা তো পিছিয়ে পড়বেই। এদেরকে সমান্তরালে রাখার কোন উপায় নেই। কোনো সমাজতন্ত্র দিয়ে সম্ভব হবে না। যেটা সম্ভব, তা হচ্ছে- এদেরকে তুচ্ছ তাচ্ছিল্ল না করা এবং তাদেরকেও মর্যদার অবস্থানে রাখা। তো যতদিন মেধাবী (চালাকও হতে পারে) এবং যোগ্যতরদের আড়ম্বর এবং ‘অযোগ্যদের’ তাচ্ছিল্ল করার সংস্কৃতি চালু থাকবে, ততদিন ঈশ্বর থাকবে বীর বিক্রমে, সাথে ধাপ্পাবাজদের চাপাতিও থাকবে। অর্থাৎ ঈশ্বরকে যদি শান্ত রাখতে হয়, তাহলে সবার জন্য মর্যাদা নিশ্চিত হতে হবে, এবং ‘যোগ্যতরদের’ আস্ফালন বন্ধ হতে হবে।
তোমরা যারা জেনেটিক্যালি ভাগ্যবান, কিন্তু ঈশ্বর মানো না
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ২:৫২
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন
ফেরারী বিকেল
বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন
অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন
নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন
আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।