এই নামে প্রথম অালো পত্রিকার উপর একটি বই লেখার চেষ্টা করছি। আগামী বইমেলায় বইটি আনা সম্ভব হতেও পারে নাও হতে পারে।
প্রথম আলো বাংলাদেশে সাংবাদিকতার জায়গাটি-ই আসলে নষ্ট করে দিয়েছে, এবং এখন তো রীতিমত দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। যাইহোক, আজকের তাদের একটি ছোট্ট রিপোর্ট তুলে ধরি-
আঠারো নম্বর পৃষ্ঠার অষ্টম কলামে ছোট্ট এ রিপোর্টটি (খবর) রয়েছে।
শিরোণাম : ‘প্রথম দুই ওয়ানডের দল’
যেভাবে তারা লিখেছে-
[মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।]
লক্ষ্যণীয় : অধিনায়ক হিসেবে মাশরাফির নাম প্রথমে এসেছে। এরপর তারা ব্যাটিং অর্ডার অনুযায়ী সাজিয়েছে। সে হিসেবে লিটন কুমার দাসের থাকার কথা সাব্বির রহমান বা নাসির হোসেনের পাশে, কিন্তু তাকে তারা রেখেছে সৌম্য সরকারের পাশে। অনেকে বলবেন, এটা আবার এমন কি? তা ঠিক, এটা এমন কিছু না; তবে প্রথম আলোর একটা ‘পেঁয়াজের দোষের’ উদাহরণ দিলাম। এরপর ধাপে ধাপে দেখানো সম্ভব হবে তাদের কারচুপির জায়গাগুলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


