খবরটি আছে আজকের পত্রিকায়, অর্থাৎ ৯ জুলাই ২০১৫ তারিখে দৈনিক প্রথম আলোর ২ নম্বর পৃষ্ঠায়। শিরোণাম করা হয়েছে,
“সংসদে প্রধানমন্ত্রী
এরশাদ ও রওশনকে এক গাড়ি ব্যবহারের পরামর্শ”
শিরোণাম পড়ে প্রথম আলো যা বুঝাতে চেয়েছে তাই-ই মনে হবে, কিন্তু আসলে ঐদিন প্রধানমন্ত্রী কী বলেছেন, বা প্রেক্ষাপটটাই বা কী ছিল? মারাত্মক ট্রাফিক জ্যাম প্রসঙ্গে বলতে গিয়ে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ বলছিলেন, “... জানজটের কারণে আপনার ইফতার অনুষ্ঠানে যেতে পারিনি। যে জানজট ছিল, তাতে ইফতার অনুষ্ঠানে পৌঁছাতে পৌঁছাতে তারাবির নামাজের সময় হয়ে যেত ...।” জবাবে প্রধানমন্ত্রী মজা করে বলেছেন, “...। এরশাদ সাহেব সেদিন আমার ইফতার পার্টিতে আসলেন। আপনি আসতে পারলেন না। কিন্তু দুজন যদি একটা গাড়িতে আসতেন তাহলে আসতে পারতেন ...।”
প্রধানমন্ত্রীর উপরিউক্ত বক্তব্যের প্রেক্ষিতে কি প্রথম আলোর শিরোণাম ওরকম হতে পারে?
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



