somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষকে ভালবাসতে হবে মানুষের বৈশিষ্ট মেনে নিয়ে

২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ স্বভাবতই নিজের সন্তান ব্যতীত আর কাউকে তার উপরে দেখতে চায় না। একান্ত বাধ্য না হলে সে কাউকে উপরে স্থান দিতে রাজি নয়। বাঁচার তাগিদে মানুষ বাধ্য হয় অন্যের বাড়তি ক্ষমতা মেনে নিতে। মন থেকে মেনে নেয় এমন নজির খুব কম। এটা হয়ত মেনে নেয় যে- তার নিজের সামার্থ কারো চেয়ে কম, তাই বলে সে নিজের অবস্থান নিচে মানতে নারাজ। এজন্য কিছু উপায়ও সে বাতলে নিয়েছে- যেমন: ঈশ্বরের দোহাই এক্ষেত্রেও খুব কাজে আসে। “সবই ঈশ্বরের ইচ্ছায় হয়” বলার সাথে সাথে সফল মানুষের পরিশ্রম, অধ্যবসায় এবং মেধার গুরুত্ব খর্ব হয়। ঈশ্বরের দোহাই ব্যর্থদের জন্য বুমেরাংও হয়েছে, কারণ, সফল মানুষটাও তার অবৈধ সফলতার একটা মোক্ষম অজুহাত খুঁজে পায়, বলতে পারে- “ঈশ্বর আমাকে এ অবস্থানে এনেছেন”। মনে রাখতে হবে- সবার সফলতা বৈধ পথে নয়।
এটা হয়ত ঠিক যে মেধার সাথে বংশগতির সম্পর্ক রয়েছে, কিন্তু এটাও তো ঠিক- মানুষের বেড়ে ওঠার সাথে, এবং সুযোগ-সুবিধা পাওয়া না পাওয়ার সাথে সফলতা-বিফলতা সবচেয়ে বেশি সম্পর্কিত। সবাই-ই কোনো না কোনো জায়গায় স্পেশাল। নিজের স্পেশাল জায়গাটি আবিষ্কার করার জন্য প্রয়োজন শিক্ষা, তবে শুধু শিক্ষাই কিন্তু পথ বাতলে দেয় না, প্রয়োজন সুশিক্ষা এবং সৃজণশীল ও ইতিবাচক একটা পরিবেশ। একটি জাতি যত বেশি শিক্ষিত হয় সেখানে ব্যক্তিত্বের সংঘাত তত বাড়ে, যৌক্তিক সংঘাতে সমাজের লাভই হয়। শিক্ষিত হলে হিংসা যে কমে তা নয়, বরং হিংসা বাড়ে, একই সাথে হিংসা চেপে রাখার ক্ষমতাও বাড়ে, তবে এই হিংসা থেকে হানাহানি জন্ম নেয় না, জন্ম নেয় স্বতন্ত্রবাদ। স্বতন্ত্রবাদে সবাই নিজ জায়গাটি খুঁজে নিতে চায়, এতে সমাজ উন্নত হয়।
শিক্ষিত হওয়া মানে নিজেকে এবং অন্যকে বুঝতে পারা, নিজেকে বুঝতে পারলেই অন্যকে বুঝতে পারা যায় অনেকাংশে। মানুষ খুব কাছাকাছি, কমন বিষয়গুলোতেই সংঘাত হয় বেশি, তাই নিজেকে বুঝতে পারলে অন্যকে ডিফেন্ড করা অনেক সহজ হয়। এটা বুঝতে হবে যে- যে যাই বলুক, আসল কথা হচ্ছে- আপনাকে বোকা প্রমাণ করতে এবং ব্যর্থ দেখতেই সকলে, বিশেষ করে চারপাশের মানুষে বেশি আগ্রহী। মানুষের সে ইচ্ছের গুড়ে বালি ঢেলে দেওয়াটাই এই জীবনে আপনার মূল লক্ষ্য হওয়া উচিৎ।
তাই বলে মানুষকে ভুল বুঝবেন না, খারাপ জানবেন না, এই মানুষই বিপদে আপনার পাশে দাঁড়ায়। দেখুন, জীবনটাও একটা খেলার মাঠ, প্রতিযোগিতা, স্কুলের দৌঁড় প্রতিযোগিতায় বন্ধুর সাথে দৌঁড়ে আপানি কি জিততে চাননি? চাননি যে- বন্ধু পিছিয়ে পড়ুক? জীবনটাও সেরকম। ভীষণ প্রতিযোগিতা আছে বলেই সমাজ এতো দ্রুত অগ্রসর হচ্ছে, নইলে বিজ্ঞান-প্রযুক্তির কিছুই আমরা আজকে পেতাম না। এই প্রতিযোগিতাটা মেনে নিতে হবে। মানুষকে ভালবাসতে হবে, এবং মানুষকে ভালবাসতে হবে মানুষের বৈশিষ্ট মেনে নিয়ে।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×