somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেছে বেছে প্রতিবাদ করলে ওরাও বাছাই পদ্ধতিতে এগোবে

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টাকা দিয়ে পুলিশের এসআই হওয়া যায় (টাকা দিয়ে পুলিশ হলেই সে খারাপ তা অবশ্য নয়) এবং তারাই কিন্তু ফিল্ড অফিসার এবং মামলার তদন্তকারী কর্মকর্তা। সমাজে চোর ডাকাত গুণ্ডা বদমাশ আছে। পুলিশ এবং অন্যান্য চাকরিজীবীদের মধ্যেও তা আছে।
ডাকাতের একটা অস্ত্র লাগে, এবং পুলিশের সেটি আছে, তাই অনেক পুলিশ সদস্য শুধু চোর নয়, ডাকাতও। অন্যান্যা চাকরিতে যারা দুবৃত্ত্ব তারা ডাকাত হয়ে উঠতে পারে না, চোর হয়েই থাকতে হয়। কিন্তু পুলিশ চাইলে ভয়ঙ্কর ডাকাত হয়ে উঠতে পারে, কারণ, তার কাছে অস্ত্র এবং ছদ্মবেশ (পোশাক) আছে।
এই পুলিশ রাষ্ট্রের কাছ থেকে এতটাই আস্কারা পেয়েছে যে, এখন কেউ-ই পুলিশের কাছ থেকে নিরাপাদ নয়। ভাল পুলিশ তো আছেই, কিন্তু ডাকাত পুলিশদের আটকাবে কে? এমন ভাবার যথেষ্ট কারণ আছে- রাব্বী ছাড়া পেলেও অনেকেরই সেই ভাগ্য হয়নি এবং শেষ পর্যন্ত হয়ত অপরাধীর অপবাদ নিয়ে অনেককে ক্রসফায়ারে পড়তে হয়েছে!
আমাদের দেশের সাংবাদিকতার একটা বড় সমস্যা হচ্ছে- এরা ফলো-আপ নিউজ করে না। ফলে রাষ্ট্রব্যবস্থার সমস্যাগুলোর উপর তাৎক্ষণিক চাপ তৈরি করতে পারলেও আসলে কাজের কাজ কিছু হয় না।
কমলাপুরে বোরহোল পাইপে পড়ে যখন শিশু জিহাদ মারা গেল তখন কতই না মাতামাতি হল! মিডিয়া লাইভ টেলিকাস্ট করল, কিন্তু ফলো-আপ কই? সচেতনতা কই? আবার একই ধরনের ঘটনা ঘটল- কদমতলীতে খোলা ম্যানহোলে পড়ে আরেক শিশু মারা গেল!!
তাই বলা যায় রাব্বীর ঘটনা নিয়ে এখন যে মাতামাতিটা হচ্ছে সেখানেও সাবকনসাচনেস বেশি বলে মনে হয়, অচিরেই আমাদের মাথা থেকে বিষয়টি হারিয়ে যাবে। পুলিশ রাষ্ট্র সবই আবার একই নিয়মে চলবে। এসআই মাসুদের কিছু টাকা হয়ত গচ্ছা যাবে এবং সে পরবর্তীতে আরো বেশি অপকর্ম করে তা পুষিয়েও নেবে।
আরেকটি বিষয়ও বিবেচ্য- এই মাসুদ কিন্তু একজন প্রমোটি অর্থাৎ কনস্টেবল থেকে প্রমোশন পেয়ে পেয়ে সে এখন এএসআই। অর্থাৎ ধরা রে সরা জ্ঞান করার একটা মানুসিকতা তার হতে পারে। এর বিরুদ্ধে আগেও বড় বড় অভিযোগ ছিল। এক সিএনজি চালককে আটকে রেখে চাঁদা আদায়ের অভিযোগ তার বিরুদ্ধে আছে। (খবরে প্রকাশ)
এবার না হয় ‘শক্তিশালী’ রাব্বীর কারণে এত আওয়াজ। আমাদের সমস্যা হচ্ছে- সাধারণ মানুষ আক্রান্ত হলে আমরা নির্লিপ্ত থাকি, যতক্ষণ না নিজে আক্রান্ত হচ্ছি ততক্ষণ আমাদের টনক নড়ে না।
“বাংলাদেশ প্রতিদিন” পত্রিকায় ৯ জানুয়ারি (মাত্র পরশুদিনের খবর) - খুলনার খানজাহান আলী আদর্শ অনার্স মহাবিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্র ইমরান হোসেনর (২২) উপর মারাত্মক পুলিশি নির্যাতনের খবর ছিল। রাব্বীর চেয়েও মারাত্মকভাবে তাকে নির্যাতন করা হয়েছে। কিন্তু সে খবর কই? প্রতিবাদ কই? ব্যবস্থা কই? পুলিশ ইমরানকেও ধরেছিল একই কারণে, টাকা আদায়ের জন্য।
এরকম অসংখ্য ঘটনা ঘটছে। তাই রাব্বীর ঘটনাকে আলাদা করে নিয়ে প্রতিবাদ করলে ওরাও বাঁছাই পদ্ধতিতে এগোবে। পরিচয়হীনদের বিপদ বাড়বে।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৩৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×