পুরুষতান্ত্রিক সমাজে থাকতে থাকতে আমাদের একটা সমস্যা হয়েছে- ধরে নিয়েছি, নারী কোন অপরাধ করতে পারবে না। বড় কোন সুকর্ম নারী করতে পারবে না, বড় কোন কুকর্মও নারী করতে পারবে না। কিন্তু মানুষ হিসেবে ধরলে পুরুষ যেমন খারাপ হয়, নারীও তা হতে পারে। নারীর অধিকার সমুন্নত রাখা আর নারীর প্রতি শুধু নারী হিসেবে সমর্থন দেওয়া এক কথা নয়। বনশ্রীতে “মা দুই ছেলেকে হত্যা করেছে” বলে খবর বেরিয়েছে। করতে পারে। পৃথিবীতে শুধু নয়, এই বাংলাদেশেই এরকম ঘটনা আগেও ঘটেছে। ধর্ম আর নানান ধরনের বর্বরতার দেশ এখন বাংলাদেশ, সেখানে এরকম কিছু ঘটনা ঘটাতো অস্বাভিক হলেও অসম্ভভ নয় । নবজাতক হত্যার ঘটনা তো এদেশে অহরহই ঘটছে, কিছু খবরে আসছে, কিছু খবরে আসছে না। তাছাড়া “মা” কে যতই মহিমান্বিত করা হোক না কেন, এটা তো একটা ন্যাচারাল ফেনোমেনা ছাড়া কিছু নয়। ‘মা’ যদি দরদের শীর্ষ পর্যায় হয়, তাহলে তো শুধু নিজ সন্তান নয়, সবক্ষেত্রেই মাতৃত্ব জেগে ওঠার কথা। ক’জনার ক্ষেত্রে তা হয়? তাই ‘মা’ হিসেবে নারীকে প্রয়োজনের অতিরিক্ত মহিমান্বিত করা তাদের মানুষ হিসেবে স্বীকৃতি না দেওয়ারই সামীল।
‘মা’ হিসেবে নারীকে প্রয়োজনের অতিরিক্ত মহিমান্বিত করা তাদের মানুষ হিসেবে স্বীকৃতি না দেওয়ারই সামীল
বাবা শান্তি কমিটির চেয়ারম্যান, ছেলে কিশোর মুক্তিযোদ্ধা
মুক্তিযুদ্ধকে ঘিরে অনেক হৃদয়বিদারক ঘটনা আছে। কুমিল্লার এমনই একটি ঘটনার কথা বলেছেন একজন মুক্তিযোদ্ধা -
কুমিল্লা শহরের উত্তর দিকে রসুল আহমদ নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান।... ...বাকিটুকু পড়ুন
শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)
“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল
প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন
একজন কর্মী ও তার ন্যায্য পাওনা
বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন
গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

২৮ ফেব্রুয়ারি ২০২৬।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন
আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।