হেফাজত ইসলামের আমীর বলেছেন, ইসলামের পাঁচটি স্তম্ভ নিয়ে কেউ কোন নেতিবাচক কথা বললে তার উপর ঝাঁপিয়ে পড়তে হবে। তো নিশ্চয় সবার জানা থাকা দরকার ইসলামের পাঁচটি স্তম্ভ কি, নাহলে নিজের অজান্তেই কোন মন্তব্য করে ফেঁসে যেতে পারেন। সরকার আপনারে বাঁচাতে পারবে না, কারণ, সরকার হেফাজতের চেয়ে শক্তিশালী নয়। সরকার হেফাজত না হলেও হেফাজতই সরকার।
জেনে নিন তাহলে সেই পাঁচটি স্তম্ভ সম্পর্কে-
* শাহাদাহ্/ঈমান
* নামাজ
* যাকাত
* রোজা
* হজ্জ্ব
এই পাঁচটি শব্দ উচ্চারণ না করাটাই তো সর্বাধিক নিরাপদ। নাকি?
[শাহাদাহ্ একটি মুসলিম বিশ্বাস। আরবিতে এর অর্থ "সাক্ষ্য দেয়া"। ইসলামে শাহাদাহ্ (বা শাহাদাত) বলতে আল্লাহ্র একত্ব ও মুহাম্মদ(সঃ) যে তার শেষ নবী তার শপথ নেয়াকে বোঝায়। শাহাদাহ্ আবৃত্তি করাকে সুন্নী মুসলমানেরা ইসলামের পাঁচ স্তম্ভের একটি মনে করেন।]
তবে এখানে একটি সমস্যা আছে। প্রথম স্তম্ভের কারণে হিন্দু এবং নাস্তিকেরা রেহাই পাচ্ছে না। প্রথম স্তম্ভের অর্থ হচ্ছে- আল্লাহর একত্ব এবং এবং মুহাম্মদ (সাঃ) যে তার শেষ নবী সে শপথ নেওয়া। এখন যেহেতু হিন্দুরা বহুত্ববাদের পূজা এবং প্রচার করে, অতএব, প্রথম স্তম্ভ অস্বীকার করায় তারা এমনিতেই টার্গেট। আর ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস না করায় নাস্তিকেরা টার্গেট। অতএব, এ নিয়ে কোন কথা না বললেও খুব বেশি লাভ আসলে আখেরে হবে না। অজ্ঞেয়বাদ টা খারাপ না, অজ্ঞেয়বাদ মানে নিজেরে ---- হিসেবে ঘোষণা করা। এইটা বাঁচার একটা পথ হইতে পারে।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



