
১
নিজের জন্য নিজে একটি খাঁচা বানিয়েছি,
আজ থেকে সেই খাঁচার মধ্যে গুটিসুটি মেরে ঢুকে গেছি।
ভেবেছিলাম, তোমাকেও নিয়ে নেব;
না, ছোট্ট খাঁচায় তাতে দু’জনেরই কষ্ট হত।
তার চেয়ে মুক্ত থেকে তুমি বরং আমার জন্য বিলাপ করো।
২
তোমার বন্ধুকেও সঙ্গে নিও,
বিলাপ সেরে তোমরা সেন্টমার্টিন যাইও,
কোর্মা-পোলাউ খাইও, খাওয়া শেষে আবার বিলাপ করো।
মাঝে মাঝে দেখতে আইসো সঙ্গে কিছু খাবার নিয়ে,
একদিন এসে জানিয়ে দিও কবে তোমার বাধ্য হয়ে বিয়ে।
বিয়ের পরেও বিলাপ করো, স্বামীসহ দেখতে আইসো,
আর কত? এখন থেকে প্রার্থনা করো, আমার জন্য দোয়া চাইও
তুমি এখন পাপমুক্ত, ঈশ্বরযুক্ত; এবার তুমি ভুলে যাইও।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



