somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চুকনগর বধ্যভূমি : একদিনে দশ হাজার মানুষকে হত্যা করা হয়েছিল যেখানে

২৫ শে মে, ২০১৭ সকাল ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১৯৭১ সালের ২০ মে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর গ্রামে পাকিস্তানি সেনাবাহিনী এদেশীয় দোসরদের সহযোগিতায় ১০ হাজার নিরীহ মানুষকে নৃশংসভাবে হত্যা করে। এটি একদিনে করা সবচে বড় গণহত্যা পৃথিবীর ইতিহাসে।

স্বাধীনতার ৩৫ বছর পর সেখানে নির্মিত হয়েছিল উপরের স্মৃতি স্তম্ভটি কিন্তু দীর্ঘ ৪৬ বছর পার হলেও বধ্যভূমিটিতে পূর্ণাঙ্গ একটি কমপ্লেক্স নির্মাণ করা হয়নি এখনো। সকল শহীদের নামের তালিকাটিও স্পষ্টভাবে নেই, স্বীকৃতিও দেয়া হয়নি শহীদদের সন্তানদের। পরিবারগুলো চরম দারিদ্র্যে কোনোমতে বেঁচে আছে।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলার সময় ৫ মে দক্ষিণাঞ্চলে বাংলাদেশের সর্ব প্রথম আনুষ্ঠানিকভাবে রাজাকার বাহিনী গঠন করা হয়। এই রাজাকার বাহিনীর নেতৃত্ব দেন অন্য অনেকের সাথে সে সময়ের জামায়াত নেতা এ কে এম ইউসুফ। রাজাকার বাহিনীর সহযোগিতায় এবং প্রত্যক্ষ অংশগ্রহণে খুলনা এবং বাগেরহাট অঞ্চলে শুরু হয়েছিল মুক্তিযোদ্ধা এবং বিশেষত ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন।

নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে, জীবন বাঁচাতে ভারত যাওয়ার উদ্দেশ্যে বাগেরহাটের মংলা, রামপাল এবং খুলনার বটিয়াঘাটা, দাকোপ, ফুলতলাসহ বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার মানুষ আশ্রয় নেয় ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায়। ভারত যাওয়ার জন্য ঐ অঞ্চলকে তখন তারা নিরাপদ রুট হিসেবে ভেবেছিল। তারা ভেবেছিল কেশবপুর দিয়ে সীমান্ত পার হয়ে ভারতের দিকে রওনা হবেন, তার আগের তারা দলবদ্ধভাবে জড়ো হয়েছিল স্থানটিতে। কাঁচা রাস্তা এবং চারিদিকে অনেক নদনদী থাকায় এদিকে পাকিস্তানী বাহিনী আসবে না বলে ধারণা করা হয়েছিল।

কিন্তু দোসরদের সহযোগিতায় খবর পেয়ে সাতক্ষীরা থেকে দুপুর নাগাদ পাকিস্তানি সেনাবাহিনী ট্রাক ও জিপ নিয়ে চুকনগরে প্রবেশ করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য থেকে জানা যায় পাতখোলা বিল থেকে তারা গুলি চালাতে আরম্ভ করে পরে চুকনগর বাজারের দিকে আসে। একনাগাড়ে বিকেল ৩টা পর্যন্ত গুলি চালিয়ে তারা অসংখ্য মানুষকে হত্যা করে। অন্তত ১০ হাজার মানুষকে পাকিস্তানী সেনাবাহিনী গুলি করে হত্যা করে, তাদের রক্তে লাল হয়ে ওঠে ভদ্রা নদীর পানি।

এতবড় গণহত্যা তবু সে শোঁকগাথা আজো রচিত হয়নি বিশদভাবে, এমনকি স্বাধীনতার দলিলেও চুকনগর গণহত্যা সঠিকভাবে বিস্তারিত উঠে আসেনি।
২০ মে চুকনগর গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্জ্বলন
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৭ বিকাল ৪:৫৭
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×