somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়তে চান? তাহলে একটি বইয়ের কথা বলি

২৫ শে মে, ২০১৭ বিকাল ৫:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অনার্স পড়ার জন্য শিক্ষার্থীদের অন্যতম পছন্দের বিষয় থাকে ‘ইংরেজি’। ইংরেজি শব্দটি ইনভার্টেড কমার মধ্যে রেখেছি কারণ, ইংরেজিতে পড়তে চাওয়া মানে এক্ষেত্রে ভাষা বা সাহিত্যের প্রতি ভালোলাগা ভাবার কোনো সুযোগ নয়। বরং কারণটা ঔপনিবেশিক, অর্থাৎ ইংরেজি পড়লে রুজির ব্যবস্থা হবে এই ভাবনাটা কাজ করে সর্বাগ্রে।
বাস্তবতা আগের মত এতটা প্রকট না হলেও একথা সত্য যে ইংরেজি পড়লে এবং ইংরেজি পারলে চাকরির বাজারে তার কদর বাড়ে। কিন্তু গলদটা রয়েছে অন্যখানে। ইংরেজিতে পড়তে চাওয়া মানে প্রথমে সকলে বোঝে ইংরেজিতে তারা অনর্গল কথা বলতে পারবে, লিখতে এবং পড়তে পারবে। কিন্তু অনার্সের প্রথম ক্লাস করতে গিয়ে কিংবা তারও আগে সিলেবাসটা হাতে পেয়ে যখন দেখে যে পড়তে হচ্ছে শেক্সপিয়রের দাঁত ভাঙ্গা কবিতা তখনই ভ্রম ভাঙে এবং শুরু হয় প্রশ্নোত্তরের বই কেনার পালা।
মাত্র একটি কবিতাও দরদ দিয়ে পড়েনি ইংরেজি সাহিত্যের এমন শিক্ষার্থী প্রচুর, কারণ, তারা তো সাহিত্য পড়তে যায়নি। ফলে পাশ করে বেরোলেও ইংরেজি সাহিত্য সম্পর্কে আসলেই কিছু জানা হয় না, যেহেতু পরীক্ষা দিতে হয় ইংরেজিতে তাই ভাষাটা একটু আধটু শেখা হয়, তাও খুব বেশি না।
এই সমস্যা কাটিয়ে উঠতে হলে একজন শিক্ষার্থীকে ইন্টারমিডিয়েট পাশ করার পর জানতে হবে, তাকে জানাতে হবে যে ইংরেজি অনার্স পড়া মানে ইংরেজি সাহিত্য নিয়ে পড়া। এজন্য তাকে একটি সাহিত্য অনুরাগী মন প্রথমে তৈরি করে নিতে হবে, তাহলে পড়াশুনাটা ভালো লাগবে, না হলে ভালো লাগবে না।
সাহিত্যের প্রতি আগ্রহ একটি সার্বজনীন বিষয়, এটি ইংরেজি সাহিত্য বা বাংলা সাহিত্য বলে কোনো কথা নয়, সাহিত্যের প্রতি আগ্রহ থাকলে সকল সাহিত্যই পড়তে হবে, সেক্ষেত্রে ইংরেজি সাহিত্য পড়া ভালো, কারণ তাতে বিশ্ব সাহিত্য সম্পর্কে ধারণা হয়।
আমি নিজে সাহিত্য নিয়ে পড়িনি, সায়েন্সর ছাত্র ছিলাম, কিন্তু ভাষা ও সাহিত্যের প্রতি আগ্রহ থেকে সাহিত্যের উপর বই কিনতাম, পড়তাম, একসময় পড়াতামও। মজার বিষয় হচ্ছে সায়েন্সে পড়েও আমি ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী পড়িয়েছি।
পড়তে পড়তে এক সময় ইচ্ছে হল বই লিখি। এ ভাবনা থেকে ইংরেজি সাহিত্যের উপর প্রাথমিক ধারণা দেয়ার জন্য প্রথমে লিখলাম “প্রিলিমিনারি ইংরেজি সাহিত্য” নামে একটি বই। বইটি বাজারে ভালো কাটতি হলেও বইটি আমার মনপুত হল না। মনে হল অনেক কিছু স্বল্প পরিসরে আলোচনা করতে গিয়ে বইটি ঠিক পরিচ্ছন্ন এবং সাবলীল হয়নি।
সন্তুষ্ট হতে না পেরে খুব সাদামাটাভাবে এরপর লিখলাম “লামিয়া” নামে ইংরেজি সাহিত্যের ইতিহাস। এ বইটি আমার পছন্দ হয়েছে। যেহেতু প্রথম বইটি করতে গিয়ে অনেক বেশি পড়াশুনা এবং গবেষণা হয়েছে তাই দ্বিতীয় বইটি অনেক সুন্দর এবং সাবলীল হয়েছে।
বইটি ইংরেজি সাহিত্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদে বিশেষভাবে কাজে আসবে, যারা ইংরেজি সাহিত্য নিয়ে পড়ছেন তাদের তো কাজে লাগবেই। বইটি পড়ে কারো ভালো লাগলে জানাবেন। আমার ভালো লাগবে।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:০২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×