somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুর্বোধ্য এক প্রেমে পরাজিত আমি!!

০২ রা জুলাই, ২০১৭ সকাল ৭:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছেড়ে যেতে হবে এই লোকালয়,

আলো-আধারের যত আয়োজন।

আমি বড় বেমানান হেথায় এখন,

আকাশও আজ ভেংচি কাটে খেয়ালে!

শুধু দুঃখ জমেছে জীবনে,

অহমিকাগুলো হাতড়ে হাতড়ে

নাগাল পায়নি কিছু,

অবশেষে আমায় ক্লান্ত করেছে শুধু।

পিছন ফিরে যতদূর যাই মেলে না কোনোকিছু,

শৈশবেরও দেখি সেই একই রূপ,

মেঠো ফুটবলের এগারো জনের দলে আমি নেই,

আমার ঘুড়িটা আকাশে উড়ত না কেন জানি,

সবাই কেমন দিব্যি সাঁতরে পুকুরটা পার হয়ে যেত,

আমি ফিরে আসতাম একটু গিয়ে ক্লান্ত হয়ে।

চুরিতেও ছিলাম আমি অপটু, পারতাম না গাছে চড়তে,

জাল জালিয়াতি… তাতেও সমান অদক্ষতা।

তাকিয়ে থাকতাম দূরে-ভবিষ্যতে,

সেই ভবিষ্যত তো কখনো এলো না–

এখনও আমি শৈশবের মত তাকিয়ে থাকি শূন্যে–

কিছুই হল না, হবে না, হয় না এমন কারো,

দুর্বল হৃদয় অবশেষে ভালোবাসতে দেয় না শুধু নিজেকে!

সবার আমি শুধু আমার নয়,

হারাতে হারাতে সব হারালে একদিন কারো নয়।

এখন যেন কী হয়েছে!

ঠিক আগের মত নই আর আমি,

তাকিয়ে থাকি না কোনো সুদূরে, ভবিষ্যতে বা ভবিতব্যে,

হৃদয়টাও ঠিক এতটা আর ভালোবাসে না কিছু,

মোহগুলো ভ্রুণে নিঃশ্বেষিত হয়,

বাধি না কোনো ঘর ভুলে পথপ্রান্তে

একদিন যেমন তোমাকে পেয়েছিলাম ভ্রমে।

স্বপ্নগুলো পরস্পর যুদ্ধ করে না,

বরং স্বপ্নই আর নেই কোনে। তবু কেন বাঁচি?

এখনও বাঁচি শেষটা দেখব বলে,

এখনও বাঁচি ‍দুর্বল-ভীরু আমি স্বেচ্ছামৃত্যু পারি না বলে,

এখনও বাঁচি শুধু একদিন মরব বলে।

তবু যেন আমি দিনশেষে মানুষ!

মাঝে মাঝে সবই খুব সাধারণভাবে জেগে ওঠে জীবনে,

আশা-ভরশা-আকাঙ্খা, ছেড়ে দিতে হয় সব সচেতনে,

পারি না এখনও তোমাকে ছাড়তে!

প্রতিদিন পরাজিত হয় আমার সচেতন সিদ্ধান্ত–

সে শুধু তুমি, তোমার কারণে–দুর্বোধ্য এক প্রেমে পরাজিত আমি!!
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৭ দুপুর ১:৫৩
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

×