somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিন্দু শূন্য হলে বাংলাদেশের অবস্থা পাকিস্তানের চেয়েও ভয়াবহ হতে পারে

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



“২০১২ সালে বাঙালি-বাংলাদেশী ২২ বছর বয়সী নাফিস নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল।”
আদালতে তার অপরাধ প্রমাণিত হয়, এবং নাফিসের ৩০ বছরের কারাদণ্ড হয়েছিল। স্বাভাবিক বিচার প্রক্রিয়ায় যা হওয়ার কথা হয়েছিল।

“এত খারাপ” আমেরকিার কোনো লোক এজন্য রাস্তায় নেমেছিল শোনা যায় না। রাষ্ট্র আমেরিকা নাফিস বাংলাদেশী বলে বাংলাদেশ জ্বালিয়ে দেয়নি, যদিও বাংলাদেশ জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা আমেরিকার আছে।

২০১৭ সালে অন্তত দুজন ভারতীয় নাগরিককে বর্ণবাদী স্লোগান দিয়ে আমেরিকায় গুলি করে হত্যা করে কোনো এক নেটিভ আমেরিকান। প্রেক্ষিতে ভারতে কোনো আমেরিকানকে হত্যার ঘটনা ঘটেনি।

২০১৪ সালে ভারতে এসে পোল্যান্ডের এক নারী ভ্রমণকারী ধ্ষণের শিকার হয়। প্রেক্ষিতে পোল্যান্ডে বসবাসরত সকল ভারতীয় নারীকে ধর্ষণ করা হয়নি।

অর্থাৎ আধুনিক সভ্যতার দাবী হচ্ছে, ব্যক্তির অপরাধের জন্য কোনো গোষ্ঠী এমনকি পরিবারকেও দায়ী করা যায় না। একজন পূর্ণবয়স্ক মানুষের কৃতকর্মের দায় শুধুমাত্রই তার।

রীতিমত ধর্মীয় প্রতিষ্ঠান উড়িয়ে দেওয়া মত ঘটনা পৃথিবীতে বিরল নয়, পাকিস্তানে প্রায়ই মসজিদে বোমা হামলা হয়। ইউরোপে গীর্জায় হামলা হয়। পাল্টাপাল্টি হামলাও হয়। সেই তুলনায় ফেসবুকের স্টাটাস কোনোভাবেই খুব বড় কোনো বিষয় হতে পারে না।

তারপরেও কারও হৃদয় ক্ষতবিক্ষত হলে সে তো আদালতে মামলা করতে পারে। এবং আদালত এক্ষেত্রে বেশ কঠোর। আইনও আছে।
সেটি না করে, বা সেটি করার পরও ব্যক্তির ‘অপরাধ’ গোষ্ঠীগতভাবে আমলে নিয়ে গ্রাম ধরে জ্বালিয়ে দেওয়া আদীমতার দিকে ফিরে যাওয়ার শামীল। এটা গোটা দেশের জন্য ভয়ঙ্কর, শুধু কোনো সম্প্রদায়ের জন্য অবশ্যই নয়।

হিন্দুরা এদেশে এক ধরনের বাফার হিসেবে কাজ করে। এই দেড় বা দুই কোটি হিন্দু জনগোষ্ঠী না থাকলে বাংলাদেশের অবস্থা ভৌগলিক কারণে পাকিস্তানের চেয়েও ভয়ঙ্কর হতে পারে।

বিষয়টি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যারা ফেসবুকে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদমূলক পোস্ট দিয়ে অভ্যস্ত তারা যদি এ ধরনের বিষয় এড়িয়ে যায় তাতে বিশেষভাবে আতঙ্কিত হওয়ার যথেষ্ট ‘কারণ’ আছে।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৩
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইলিয়াস কাঞ্চন

লিখেছেন অর্ক, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৩



আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। সেখানে ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৭

শিউলি গাছ

- মঞ্জুর চৌধুরী

১.

"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

×