somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন শিক্ষক মায়ের বাঁচার আকুতি: সাধ্যমত সহযোগিতা করুন ...

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মূলত তিনি আমার পালক মাতা। সম্পর্কে মাসি (খালা)। আমার পিতা ছোটবেলায় প্রয়াত হওয়ায় এবং নিজের মা মানসিকভাবে অসুস্থ হওয়ায় আমি বড় হয়েছি ঐ মাসির কাছে। একসময় পড়াশুনার তাগিদে বাড়ি (মামা বাড়ি) ছেড়ে ঢাকায় চলে আসি। তারপর যোগাযোগ হয়েছে কম। গত মাসে হঠাৎ শুনলাম তিনি অসুস্থ। খুব বিচলিত বোধ করলাম। ঢাকায় নিয়ে আসতে বললাম। তিনি এখন আমার বাসাতেই আছেন (আমার তত্ত্বাবধানে)।
বিভিন্ন ডাক্তার দেখিয়ে এবং বিভিন্ন ধরনের টেস্ট করার পর জানা গেল তার দুটো কিডনিই নষ্ট হয়ে গিয়েছে। ডায়ালাইসিসের এক পর্যায়ে কিডনি ট্রান্সপ্লান্ট ব্যতীত অন্য কোনো চিকিৎসা নেই। তাতে প্রয়োজন পনেরো থেকে বিশ লক্ষ টাকা।
উনি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। বিভিন্ন সময় বিভিন্ন কারণে চাকরির থেকে লোন নেওয়ায় বেতনও পান এখন নামমাত্র। তার স্বামী বেকার এবং তিনিও বিভিন্নভাবে অসুস্থ। ফলে টাকার অভাবে ওনার চিকিৎসা প্রায় থেমে গিয়েছে। আমি নিজেও লেখালেখির মানুষ, ফলে টাকাপয়শা তেমন কিছু নেই, নিজে চলতেই হিমশিম খেতে হয়। তারপরও আমার সর্বোচ্চ চেষ্টা আমি ওনার জন্য করে চলেছি।
এই ব্লগটি লিখছি যদি আপনারা ওনার জন্য কিছুটা সাহায্যের হাত বাড়াতে পারেন। একহাজার জন ব্লগার ১০০ টাকা করে দিলে এক লক্ষ টাকা হয়ে যাবে। ৫০০ টাকা করে দিলে হলে পাঁচ লক্ষ টাকা। এগুলো গাণিতিক হিসেবমাত্র। যতটুকুই হোক এভাবে বিভিন্ন প্লাটফরম থেকে যদি কিছু সহযোগিতা পাওয়া যায় তাহলে হয়ত উনি বেঁচে যেতেও পারেন। দেখেন, আপনারা কিছু করতে পারেন কিনা। আমি খুব অসহায় বোধ করছি।
করুণা রাণী দাস
গ্রাম: রঘুদত্তকাঠী
ডাকঘর: মসনী
উপজেলা: কচুয়া
জেলা: বাগেরহাট।
করুণা রাণী দাস, বাগেরহাট জেলার আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শিক্ষকতা এবং বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় এলাকায় তার সুনাম রয়েছে। বিভিন্ন সময়ে তিনি নিজের বেতনের টাকা থেকে বিভিন্ন মানুষকে সহযোগিতা করেছেন।
বর্তমানে তিনি ঢাকায় বনশ্রীর ফরায়েজী হাসপাতালে চিকিৎসাধীন।
সহযোগিতা করতে যোগাযোগ: ০১৭৯ ৪৯ ১৩ ৫৮৪ (বিকাশ, পেশেন্টের নম্বর)
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ১৭ই মার্চ ১৯২০

লিখেছেন ইসিয়াক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪১




একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই  দিনে,
স্বভাবগুনে স্থান পায় সে কোটি জনতার মনে।

সেই ছেলেটি জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে।
মুক্তিরই এক বার্তা নিয়ে এলো ধরাধামে।

অন্তরটি তাঁর বিশাল বড়ো,বুক ভর্তি  মায়া,
সব মায়ের... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে ওঠলাম।... ...বাকিটুকু পড়ুন

×