somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাবেক অ্যাথলেট ঝর্ণা আক্তার চিনি নেকাব পরে পল্টন ময়দানে ক্রিকেট খেলে একটি জঙ্গিবাদী বার্তাই তৈরি করেছেন

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সহজ কথায় আপনার মুখ দেখার এবং আপনাকে সণাক্ত করার অধিকার আমার রয়েছে। একজন পুরুষ মুখ ঢেকে রাস্তা দিয়ে চললে কী অবস্থা হবে— একবার ভাবুনতো! রীতিমতো তাকে তো পুলিশে ধরবে, তাই না? একজন নারীর বেলায় সেভাবে ভাবতে পারছেন না কেন?
উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে হাঁটা যেমন স্বাধীনতা হতে পারে না, বিপরীত হলেও একইভাবে মুখ ঢেকে রাস্তা দিয়ে চলাটাও স্বাধীনতা হতে পারে না। অন্য সকলের স্বাধীনতা খর্ব করার নাম কীভাবে ব্যক্তি স্বাধীনতা হয়?
তাহলে আপনার ধর্ম, শ্রীকৃষ্ণ, বা আপনার নবীরে গালি দিলে চাপাতি নিয়ে দৌঁড়ান কেন? সেইটারে কেন ব্যক্তি স্বাধীনতা ভাবতে পারেন না? সাবেক অ্যাথলেট ঝর্ণা আক্তার চিনি নেকাবে মুখ ঢেকে ক্রিকেট খেলে যে বিভ্রান্তি তেরি করেছেন সামাজিক এবং আইনগত কোনো দিক থেকেই তা বৈধ নয়। বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আমাদের সংবিধান মোতাবেক তাকে গ্রেফতারও করা চলে। আর আপনারা সেখানে খুঁজতেছেন সৌন্দর্য!!
সমাজটা একেবারেই গোল্লায় গেছে বলে মনে হচ্ছে! কোনো স্টান্ডার্ডই খুঁজে পাওয়া যাচ্ছে না আর। এমন এমন মানুষ এই ছবি পোস্ট করে উৎফুল্ল হয়েছে যে, তা দেখে আমি খুব অবাকই হয়েছি।
ছেলে এবং মায়ের ক্রিকেট খেলা তো খুবই চমৎকার একটা ব্যাপার হতে পারে, কিন্তু সেটি স্বাভাবিকভাবে হলে না চমৎকার হবে। মুখ ঢেকে পলটন ময়দানে এসে খেললে আর চমৎকার থাকে কই? এটা তো রাজনীতি হয়ে গেল! গেল না?
ঝর্ণা বরং একজন সাবেক অ্যাথলেট হিসেবে পেশাদার খেলা ছেড়ে দিলেও স্বাভাবিকভাবে সন্তানের সাথে খেলে একটা উদাহরণ তৈরি করতে পারতেন, মায়েদের জন্য সেটি উৎসাহের হতো। কিন্তু তা এভাবে? এভাবে ক্রিকেট খেলা আদৌ সম্ভব? নাকি শুধু ফটো সেশনই সম্ভব?
এ থেকে এ দেশের মানুষ কী শিক্ষা পেল? শিক্ষা পেল যে, নারীদের ক্রিকেট খেলতে হলে এভাবেই খেলতে হবে! এখান থেকে একটা জঙ্গিবাদী বার্তাই কি তৈরি হলো না? নাকি সেটি ধরতে পারলেন না?
বারো বছর ক্রীড়া জগতে থেকে আসা একজন নারীর কাছ থেকে এটা প্রত্যাশিত হতে পারে? সমাজটা এতে আগালো না পেছালো? নয়া দিগন্তকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আমার সময়ে মহিলা ক্রিকেট থাকলে কেউ আমাকে ক্রিকেটার হওয়া থেকে ঠেকাতে পারতো না।” সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, ছেলেকে তিনি ক্রিকেটার এবং কোরআনে হাফেজ বানাবেন। কোরআনে হাফেজ কেউ ক্রিকেট খেলবে কী করে? ক্রিকেট খেলায় কি নামাজের বিরতী আছে?
তিনি (ঝর্ণা আক্তার) যে বললেন, তার সময়ে মহিলা ক্রিকেট থাকলে তিনি ক্রিকেটই খেলতেন. তখন কি তিনি এই পোশাকেই ক্রিকেট খেলতেন? প্রসঙ্গত, তিনি দৌড়, লং জাম্প, হাই জাম্প সহ কয়েকটি খেলায় অংশ নিতেন। পেশাদার সাংবাদিক হলে আমি তার ঐ সময়ের কয়েকটি ছবি খুঁজে বের করতাম।
**আইনশৃঙ্খলা বাহিনীর খুঁজে বের করা উচিৎ যে, ঝর্ণা আক্তারকে নিয়ে এই নাটক সাজানোর পিছনের নাটের গুরু আসলে কারা? তাদের উদ্দেশ্যটা আসলে কী?
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:১৫
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের রসায়নবিদ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৮


লেখকের নোট:
এই গল্পের পটভূমি ১৯৭৭ সালের ঢাকায় সংঘটিত জাপান এয়ারলাইন্সের বিমান ছিনতাইয়ের ঐতিহাসিক ঘটনাকে অবলম্বন করে নির্মিত। ঐতিহাসিক ব্যক্তি, স্থান ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর... ...বাকিটুকু পড়ুন

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

×