
ঈদের আগে সকল গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস প্রদানের দাবিতে বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের উদ্যোগে আগামীকাল ১৬ সেপ্টম্বর সকাল ১১.৩০ টায় বিজিএমইএ ভবনের সামনে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হবে।সংগঠনের সভাপতি এ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল ও সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ এক বিবৃতিতে আগামীকালের কর্মসূচি সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
ঈদের আগে সকল গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস প্রদানের দাবিতে বিজিএমইএ ভবনের সামনে মানববন্ধন ও স্মারকলিপি পেশ ।
*********************************************
ঈদের আগে সকল গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস প্রদানের দাবিতে বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের উদ্যোগে আজ ১৬ সেপ্টেম্বর সকাল ১১.৩০ টায় কাওরান বাজারস্থ বিজিএমইএ ভবনের সামনে মানববন্ধন ও শেষে স্মারকলিপি পেশ করা হয়।
মানবন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল ও সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সাইফুল ইসলাম কিরন, সৌমিত্র দাস, মোঃ সেলিম। মানববন্ধন চলাকালে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদের নেতা তৌহিদুর রহমান, এম. দেলোয়ার, বাহারানে সুলতান বাহার। সমাবেশে নেতৃবৃন্দ ঈদের পূর্বেই বকেয়া বেতন ও ঈদ বোনাস প্রদানের দাবি জানান। স্মারকলিপি গ্রহণ করেন বিজিএমইএ-এর লেবার সেক্রেটারি জনাব রফিকুল ইসলাম।
স্মারকলিপিতে উল্লিখিত দাবিসমূহঃ-
1. ঈদের আগেই শ্রমিকদের বেতন, বোনাস ও বকেয়াসহ সমুদয় প্রাপ্য পাওনা পরিশোধ করতে হবে।
2. দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫,০০০/= টাকা করতে হবে।
3. সকল গার্মেন্টস এ ৮ ঘন্টা কর্মদিবস চালু, পিস রেটের শ্রমিকদের ৮ ঘন্টা কাজের পর ওভারটাইমের মজুরী দিতে হবে।
4. সোয়েটার কারখনার শ্রমিকদের কাজ প্রদানের পূর্বে কাজের রেট নির্ধারণ করতে হবে।
5. বিনা কারণে শ্রমিক ছাঁটই বন্ধ করতে হবে। শ্রম আইন বাস্তবায়ন ও ট্রেড ইউনিয়নের অধিকার চালু করতে হবে।
6. গার্মেন্টস শ্রমিকদের সাথে সম্পাদিত ত্রি-পক্ষীয় চুক্তি বাস্তবায়নকরতে হবে।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



