somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেনী নদীর গ্রাসে নিঃস্ব ছাগলনাইয়ার ২শ' পরিবার

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেনী নদীর গ্রাসে নিঃস্ব ছাগলনাইয়ার ২শ' পরিবার

ফেনী নদীর ভাঙনে ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামটির অর্ধেক বিলীন হয়ে গেছে। এতে বদলে যাচ্ছে ছাগলনাইয়ার মানচিত্র। ছোট হয়ে গেছে ঘোপাল ইউনিয়নটি। প্রতি বছর বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি, গবাদিপশু, বসতভিটা, সৃজিত ফলদ-বনজ বাগান। সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে ২০০ পরিবার। ইউনিয়নের চেয়ারম্যান জানান, গত দুই বছরে প্রাণ গেছে শিশু, গৃহকর্তা, গৃহিণীসহ তিনজনের। চলতি বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভেসে গেছে প্রায় ২০০ একর ফসলি জমি ও বসতভিটা। চলতি বর্ষা মৌসুমে নতুন করে নিঃস্ব হয়েছেন আয়েশা আক্তার, মো. সেলিম, মহিউদ্দিন, ছালে আহম্মদ, তোফাজ্জল হোসেন, মো. মোস্তফা, ফয়েজ আহাম্মদসহ অনেকে। অনেকে যাযাবর হয়ে অন্যত্র চলে গেলেও দুই একটি পরিবারকে পাড়া-পড়শি জায়গা দিয়েছেন। দিনমজুর লোকদের গবাদিপশু ও হাঁস-মুরগি স্রোতে ভেসে গেছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। কয়েকজন জায়গার অভাবে সস্তায় বিক্রি করে দিয়েছেন গৃহপালিত জীবজন্তুগুলো। বন্ধ হয়ে গেছে ছেলেমেয়েদের লেখাপড়া। অপর প্রান্তে মিরসরাই উপজেলা হাবিলদার বাসা নামকস্থানে চর জাগলেও চর দখলকারীরা যেতে দেয় না এই পারের ক্ষতিগ্রস্তদের। অনেকের জায়গা না থাকার কারষে জীবনবাজি রেখে নদীর সঙ্গে যুদ্ধ করে দিনাতিপাত করছেন। নদী ভাঙনে শুধু বসতভিটা নয়, স্কুল, মাদ্রাসা, মক্তবসহ অসংখ্য স্মৃতিচিহ্ন মুছে গেছে। নদীভাঙন রোধ করতে এলাকাবাসী ভাঙন কবলিত এলাকায় মানববন্ধন করেছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিজ আহম্মদ জানান, নদীভাঙনে কয়েকবার স্থানীয়ভাবে তিনি বাঁশ দিয়ে বসতভিটাসহ মিজান বেড়িবাঁধ রক্ষা করতে চেয়েছিলেন। শেষ রক্ষা হয়নি। মিজান বাঁধেরও প্রায় এক কিলোমিটার নদীতে তলিয়ে গেছে। স্থানীয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি চালাচালি করলেও তারা ১৫ বছরেও সাড়া দেননি বলেও চেয়ারম্যান জানান। স্থানীয় সাংসদ শিরীন আখতার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। ছাগলনাইয়া ইউএনও কাজী শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নদীর নাব্যতা ফিরিয়ে আনাসহ বাঁকা নদী সোজা করতে হলে ৫০ কোটি টাকার তহবিল প্রয়োজন। পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষের কাছে পেশ করেছেন বলে জানান তিনি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×